News Flash

  • Home
  • Uncategorized
  • উপনির্বাচনের ফলাফল নিয়ে তথ্য বিকৃতি কংগ্রেসের
Image

উপনির্বাচনের ফলাফল নিয়ে তথ্য বিকৃতি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ সেপ্টেম্বর৷৷ বাধারঘাট উপনির্বাচনের ফলাফল নিয়ে তথ্য বিকৃতি করল কংগ্রেস৷ রবিবার সাংবাদিক সম্মেলন করে কংগ্রেস নেতা সুবল ভৌমিক দাবি করেছেন, দলের ভোটের হার বেড়েছে৷ কিন্তু, পোস্টাল ব্যালটের তথ্য নিয়ে ভুল হিসাব দিয়েছেন সুবলবাবু৷ তিনি দাবি করেন, উপনির্বাচনে সরকারি কর্মচারীরা বিজেপিকে প্রত্যাখ্যান করেছেন৷ তিনি জোর গলায় বলেন, উপনির্বাচনে পোস্টাল ব্যালটে বিজেপির ঝুলিতে পড়েছে মাত্র ২৭টি ভোট৷ সেই তুলনায় কংগ্রেস পেয়েছে ১১৭টি এবং সিপিএম ২ শতাধিক ভোট পেয়েছে৷

অথচ, উপনির্বাচনের ফলাফলের দিন রিটার্নিং অফিসারের রিপোর্টে স্পষ্ট পোস্টাল ব্যালটে মোট ২৬টি ভোট পড়েছে৷ তাতে বিজেপি ১৬টি এবং কংগ্রেস ৪টি ভোট পেয়েছে৷ এছাড়া, ৪টি ভোট বাতিল হয়েছে এবং নোটা পড়েছে ২টি ভোট৷

এই তথ্য বিকৃতি নিয়ে বিরোধীদের নিশানা করেছেন সাংসদ প্রতিমা ভৌমিক৷ তাঁর দাবি, জনমনে বিভান্তি তৈরির উদ্দেশ্যেই বিরোধীরা এককাট্টা হয়ে চক্রান্ত শুরু করেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top