News Flash

  • Home
  • Uncategorized
  • দুটি পিস্তল-সহ বাংলাদেশি যুবক ধৃত
Image

দুটি পিস্তল-সহ বাংলাদেশি যুবক ধৃত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ সেপ্টেম্বর ৷৷ দুটি পিস্তল ও ভারতীয় মুদ্রা-সহ এক বাংলাদেশি যুবক পুলিশের জালে ধরা পড়েছে৷ নতুনবাজার থানার পুলিশ জানিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে বাংলাদেশের খাগরাছড়ি জেলার বাসিন্দা অনুময় চাকমাকে (২৫) আটক করা হয়েছে৷

নতুনবাজার থানার ওসি বাপ্পি দেববর্মা জানিয়েছেন, ত্রিপুরায় পিস্তল পাচারের খবর মিলেছিল৷ গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযানে নেমে পিস্তল-সহ যুবককে আটক করা হয়েছে৷ তিনি জানান, ধৃত যুবক অনুময় চাকমা বাংলাদেশের খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার অধীন বগাপাড়া এলাকার বাসিন্দা৷ তিনি বলেন, আগরতলা থেকে একটি ম্যাক্সে চড়ে উদয়পুরে আসে ওই যুবক৷ সেখান থেকে বাসে করে গোড়াকাপ্পা যাচ্ছিল সে৷ নতুনবাজার থানার সামনে ওই বাসে তল্লাশি চালিয়ে অনুময় চাকমাকে আটক করা হয়েছে৷

তিনি জানান, অনুময়ের কাছ থেকে দুটি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ভারতীয় মুদ্রা ১,৩০০ টাকা উদ্ধার হয়েছে৷ শনিবার বেলা প্রায় দেড়টা নাগাদ তাকে আটক করে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হয়। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে, বিএসএফের চোখে ধুলো দিয়ে পিস্তল পাচারের কাজ করে সে৷ তবে, এর পেছনে বড় চক্র রয়েছে বলেও নতুনবাজার থানার ওসি অনুমান করছেন৷ তিনি জানান, অনুময়কে আরও জিজ্ঞাসাবাদ করে সমস্ত তথ্য বের করা হবে৷

এদিকে, বিএসএফ-এর ৬৬ নম্বর ব্যাটালিয়নের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে৷ পিস্তল নিয়ে সীমান্ত দিয়ে পাচারের ঘটনায় বিএসএফ-এর ভূমিকায় সন্দেহ দেখা দিয়েছে জনমনে৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top