News Flash

  • Home
  • Uncategorized
  • রাগ ও অভিমানে আক্রমণ শেষে সন্ধ্যায় প্রিয়াঙ্কার ডাকে দিল্লি ছুটলেন প্রদ্যুৎ
Image

রাগ ও অভিমানে আক্রমণ শেষে সন্ধ্যায় প্রিয়াঙ্কার ডাকে দিল্লি ছুটলেন প্রদ্যুৎ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ সেপ্টেম্বর ৷৷ রাগ ও অভিমানে কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে সাড়াশি আক্রমণ করলেও সন্ধ্যায় প্রিয়াঙ্কার ডাকে দিল্লি ছঁুটে গেলেন সদ্য প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মণ৷ সংগঠন পরিচালনায় অবহেলা এবং ইস্যুভিত্তিক অজ্ঞতাই কংগ্রেসের দুরবস্থা ডেকে এনেছে৷ অন্তত এদিন সকালে সাংবাদিকদের সাথে আলাপ চারিতায় একথাই মনে হয়েছে৷ তিনি কটাক্ষ করেও বলেছেন, এনআরসি সম্পর্কে কোনও ধারণা নেই৷ অথচ, সুপ্রিম কোর্টে এনআরসি মামলা তুলে নেওয়ার জন্য রীতিমতো চাপ দিয়েছে কংগ্রেস নেতৃত্ব৷ তাঁর অভিযোগ, ত্রিপুরায় কংগ্রেসের সংগঠন বিস্তারে হাইকমান্ড মোটেও আগ্রহী নন, শীর্ষ নেতৃত্ব এ-রাজ্যে আসতেও চান না৷ কিন্তু, সন্ধ্যায় দিল্লি ছঁুটে যাওয়ার ঘটনায় কংগ্রেসের রাজনীতি নতুন মোড় নিতে চলেছে বলে মনে করা অস্বাভাবিক নয়৷

এদিন প্রদ্যুৎ কিশোর বলেন, রাজ্যে এনআরসি চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছি৷ কিন্তু, কংগ্রেসের সাধারণ সম্পাদক লুইজিনহো ফেলেরিও ওই মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন৷ তিনি আরও বলেন, এডিসি-কে অধিক ক্ষমতায়নের প্রশ্ণে সংবিধানের ধারা ২৪৪-এ মোতাবেক রাজ্যের ভেতরে রাজ্য চেয়েছি৷ কিন্তু, কংগ্রেস হাইকমান্ড এক্ষেত্রেও সহযোগিতায় আপত্তি জানিয়েছেন৷

তাঁর কথায়, ত্রিপুরায় আপত্তি থাকলেও অসমের কারবি আলঙে ওই দাবি সমর্থন করেছে কংগ্রেস৷ প্রদ্যুতের অভিযোগ, কংগ্রেস দ্বৈত মানসিকতার রাজনীতিতে বিশ্বাসী হয়ে উঠেছে৷ তাই একসাথে ঘর করা সম্ভব হয়ে উঠছিল না৷ এ-জন্যই কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ থেকেই ইস্তফা দিয়েছি, বলেন তিনি৷

প্রদ্যুৎ আজ উষ্মা প্রকাশ করে বলেন, এনআরসি সম্পর্কে ন্যুনতম ধারণা নেই তাঁদের৷ অথচ, সুপ্রিম কোর্টে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিতে কোনও কসুর করছিলেন না কংগ্রেসের সাধারণ সম্পাদক৷ তাঁর দাবি, এনআরসি ইস্যুতে আমার মামলার সাথে অসমের কোনও মিল খুঁজে পাওয়া যাবে না৷ এমন-কি পাতালকন্যা জমাতিয়ার মামলার সাথেও আমার মামলার কোনও মিল নেই৷ তাঁর কথায়, যাঁরা ভারতীয় নন তাঁরা কোনও সাংবিধানিক পদ দখল করে রাখতে পারবে না৷ তাছাড়া, যাঁরা অবৈধভাবে এ-দেশে বসবাস করছেন তাঁদের চিহ্ণিত করতে হবে৷ সেই উদ্দেশ্যেই সুপ্রিম কোর্টে এনআরসি চেয়ে আবেদন জানিয়েছি, বললেন তিনি৷

প্রদ্যুতের অভিযোগ, কংগ্রেসের বর্তমান সাধারণ সম্পাদক এক বছরে একবারও ত্রিপুরায় আসেননি৷ এমন-কি, প্রাক্তন সাধারণ সম্পাদক সিপি জোশি তাঁর চার বছরের মেয়াদে ত্রিপুরায় এক বার কয়েক ঘণ্টার জন্য এসেছিলেন৷

তাতে সহজেই প্রমাণিত, কংগ্রেস নেতৃত্বের ত্রিপুরায় সংগঠন বিস্তারে কোনও আগ্রহ নেই৷ মূলত, তাঁদের উত্তর-পূর্বাঞ্চল সম্পর্কে কোনও ধারণাই নেই৷ ফলে, এই অঞ্চলে সংগঠন শক্তিশালী করে তোলা কোনওভাবেই সম্ভব নয়, তোপ দাগেন তিনি৷ সাথে যোগ করেন, আগামী দিনে ত্রিপুরায় উপজাতি মহল্লায় কংগ্রেসের শক্তিবৃদ্ধির কোনও সম্ভাবনা নেই৷ তিনি বোঝাতে চেয়েছেন, কংগ্রেসের প্রদেশ সভাপতি পদ এবং প্রাথমিক সদস্যপদ থেকে তাঁর ইস্তফা ত্রিপুরায় কংগ্রেসের অস্তিত্ব মুছে দিতে সহায়ক হবে৷

অবশ্য, রাজনীতিতে থাকবেন নাকি সন্ন্যাস নিয়েছেন, সে-বিষয়ে আজ প্রদ্যুৎ কিশোর ঝেড়ে কাশেননি৷ ফলে, আগামী দিনে ত্রিপুরায় কংগ্রেসের সংগঠন কোন স্তরে গিয়ে ঠেকবে, তা আন্দাজ করা যাচ্ছিলনা৷

কিন্তু, সন্ধ্যার মধ্যেই ছবি অনেকটা পাল্টে দিয়েছে৷ এআইসিসি সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর জরুরি তলবে সঙ্গে সঙ্গেই দিল্লি ছঁুটে গেছেন প্রদ্যুৎ কিশোর৷ অবশ্য, তিনি জানিয়েছেন ব্যক্তিগত কারণে প্রিয়াঙ্কার ডাক পেয়ে দিল্লি এসেছি৷ এর সাথে রাজনীতির কোনও যোগ নেই৷ কিন্তু, রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, প্রদ্যুতের ঘর ওয়াপসি এখন শুধুই সময়ের অপেক্ষা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top