News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের মন্দিরগুলিতে পশু-পাখি বলি নিষিদ্ধ, নির্দেশ হাইকোর্টের
Image

রাজ্যের মন্দিরগুলিতে পশু-পাখি বলি নিষিদ্ধ, নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ সেপ্ঢেম্বর৷৷ রাজ্যের সমস্ত মন্দিরে পশু-পাখি বলি নিষিদ্ধ করল ত্রিপুরা হাইকোর্ট৷ শুক্রবার ত্রিপুরা হাইকোর্টের মুখ্য বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি অরিন্দম লোধের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়ে রাজ্য সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে৷


প্রসঙ্গত, ২০১৮ সালে প্রাক্তন জেলা ও দায়রা বিচারক সুভাষ ভট্টাচার্য পশু বলি বন্ধে জনস্বার্থে একটি মামলা দায়ের করেন ত্রিপুরা হাইকোর্টে৷ ওই মামলায় ত্রিপুরা সরকারের মুখ্যসচিব, গোমতী জেলার জেলাশাসক তথা ত্রিপুরেশ্বরী মন্দিরের সেবায়েত, ত্রিপুরেশ্বরী মন্দির পরিচালন কমিটির চেয়ারম্যান, উদয়পুর মহকুমা শাসক তথা ত্রিপুরেশ্বরী মন্দির পরিচালন কমিটির সদস্যসচিব এবং কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রকের সচিবকে পক্ষভুক্ত করা হয়েছিল৷ ওই মামলায় গত ১৯ সেপ্ঢেম্বর শুনানি সম্পন্ন হয়েছে৷ আজ ত্রিপুরা হাইকোর্ট মামলায় রায় শুনিয়েছে৷


ত্রিপুরা হাইকোর্টের মুখ্যবিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি অরিন্দম লোধের ডিভিশন বেঞ্চ ওই মামলার সমস্ত আবেদন গ্রাহ্য করে ত্রিপুরার সমস্ত মন্দিরে পশু কিংবা পাখি বলি প্রথায় নিষেধাজ্ঞা জারি করেছে৷


ত্রিপুরা হাইকোর্ট রায়ে বলেছে ত্রিপুরার মন্দিরগুলিতে রাজ্য কিংবা বর্হিরাজ্যের কোন ব্যক্তি পশু কিংবা পাখি বলি দিতে পারবেন না৷ এই রাজ্যের কোন ব্যক্তি ওই নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন৷ রায়ে আরও উল্লেখ করেছে, ত্রিপুরা সরকার দেবী ত্রিপুরেশ্বরী মন্দির আন্তর্জাতিক পর্যটনক্ষেত্র হিসেবে গড়ে তোলার চেষ্টায় রয়েছে৷ প্রত্যেক ধর্মের মানুষ ওই মন্দির পরিদর্শনে আসবেন৷ সেক্ষেত্রেও কোন ব্যক্তি যে কোন ধর্মেরই হোক মন্দিরে বলি দিতে আগ্রহ প্রকাশ করলে তাতে আপত্তি জানাতে হবে৷ বরং বলির জন্য যে পশু বা পাখি আনা হবে তাদের রক্ষণাবেক্ষণের জায়গা রাজ্য সরকারকেই স্থির করতে হবে৷


ত্রিপুরা হাইকোর্ট গোমতী ও পশ্চিম ত্রিপুরা জেলাশাসককে এবং জেলা পুলিশ সুপারদের এই রায় কঠোরভাবে পালনের নির্দেশ দিয়েছে৷ সেক্ষেত্রে নির্দিষ্ট প্রশাসনিক আধিকারিকদের ওই রায় বলবতে দায়বদ্ধ বলে ত্রিপুরা হাইকোর্ট নির্দেশ দিয়েছে৷ এদিকে, ত্রিপুরা হাইকোর্ট ত্রিপুরা সরকারের মুখ্যসচিবকে এই রায়ের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় নির্দেশিকা জারি করার নির্দেশ দিয়েছে৷ পাশাপাশি অন্তত দুটি মন্দিরে যেমন দেবী ত্রিপুরেশ্বরী মন্দির এবং চতুর্দশ দেবতা মন্দিরে ওই নির্দেশ পালন সুনিশ্চিত করার জন্য প্রয়োজনীয় নজরদারি রাখতে সিসি টিভি বসাতে হবে৷ এখানেই থেমে থাকেনি হাইকোর্ট৷ প্রতিমাসে ওই মন্দিরের সিসি টিভি ফুটেজ হাইকোর্টকে দেওয়ার জন্য নির্দেশ জারি করেছে ত্রিপুরা হাইকোর্ট৷


এদিকে, ত্রিপুরার ৮ জেলার জেলাশাসকদের নিজ নিজ অঞ্চলে জনগণের সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে ত্রিপুরা হাইকোর্ট৷ বলি বন্ধের রায়ে মানুষের মানবিক দৃষ্টিভঙ্গী যাতে ফুটে উঠে সে ব্যবস্থা করারও নির্দেশ দেয়া হয়েছে৷এরই সাথে সংবিধান মেনে ত্রিপুরা সরকারকে এই রায়ের পক্ষে প্রচার এবং জনসচেতনতা বৃদ্ধি সুনিশ্চিত করতে বলেছে ত্রিপুরা হাইকোর্ট৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top