News Flash

  • Home
  • Uncategorized
  • দেবপ্রয়াগে ভূমিধসে চাপা পড়ল যাত্রীবোঝাই গাড়ি, ঘটনায় হত ৬, জখম ৫ জন
Image

দেবপ্রয়াগে ভূমিধসে চাপা পড়ল যাত্রীবোঝাই গাড়ি, ঘটনায় হত ৬, জখম ৫ জন

দেবপ্রয়াগ (উত্তরাখণ্ড), ২৮ সেপ্টেম্বর (হি. স.) : উত্তরাখণ্ডের দেবপ্রয়াগের কাছে তিন ধারায় শনিবার ভূমিধসে চাপা পড়ে যায় একটি যাত্রীবোঝাই টেম্পো। এই মর্মান্তিক দুর্ঘটনায় ধ্বংসাবশেষে আটকা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৬ আরোহীর। গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।  স্থানীয় সূত্রে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও উদ্ধারকারী দল। আসে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ)-ও।

এদিন পাহাড়ের পাথর ধসে পড়ে যাত্রীবোঝাই টেম্পোর উপর। ভূমিধসের জেরে টেম্পোটি উল্টে যায় এবং দুর্ঘটনায় ৬ জন যাত্রী নিহত হন। গুরুতর আহত পাঁচজন। সকলকেই উদ্ধার করে দেবপ্রয়াগ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই ছয়জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। পুলিশ সূত্রের খবর, টেম্পোর মধ্যে থাকা সমস্ত যাত্রীই পঞ্জাবের বাসিন্দা বলে জানা গিয়েছে। গাড়িটি হৃষিকেশ থেকে শ্রীনগরে যাচ্ছিল বলে পুলিশ জানিয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top