News Flash

  • Home
  • Uncategorized
  • মহিলাকে দলবদ্ধ ধর্ষণ, দুই নাবালক সহ গ্রেপ্তার ছয়
Image

মহিলাকে দলবদ্ধ ধর্ষণ, দুই নাবালক সহ গ্রেপ্তার ছয়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ সেপ্ঢেম্বর৷৷ রাতের শহর আগরতলায় দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ এদিকে, ধর্ষিতার সাথে দুর্ব্যবহার, তাকে অসহযোগিতা এবং ধর্ষণের মামলা না নেওয়ায় দুই পুলিশ আধিকারিককে সাময়িক বরখাস্ত করেছে রাজ্য সরকার৷


প্রসঙ্গত, ২৪ সেপ্ঢেম্বর রাতে আগরতলার নিকটবর্তী ঊষাবাজার এলাকায় নিয়ে গিয়ে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় তোলপাড় শুরু হয়েছে৷ নির্যাতিতা জানিয়েছেন, ধর্ষণের পর সংজ্ঞাহীন অবস্থায় তাকে সার্কিট হাউস এলাকায় ফেলে পালিয়ে গেছে ধর্ষকরা৷ জ্ঞান ফেরার পর স্বামী এবং আত্মীয়দের সহায়তায় প্রথমে এ ডি নগর থানা এবং পরে পশ্চিম আগরতলা মহিলা থানায় গিয়েই কোন বিচার পাননি৷ বরং আইনি গ্যাঁড়াকল দেখিয়ে তাদের পুলিশ তাড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ নির্যাতিতার৷
এই খবর ছড়িয়ে পড়তেই সমালোচনা শুরু পুলিশের৷ চাপের মুখে মামলা নিতে বাধ্য হয় পুলিশ৷ পূর্ব আগরতলা মহিলা থানা ধর্ষণের মামলা নিয়ে তদন্তে নেমে ছয় যুবককে গ্রেপ্তার করেছে৷ তাদের মধ্যে দুইজন নাবালক বলে পুলিশ জানিয়েছে৷ আজ তাদের আদালতে তুলে হয়েছিল৷


এ-বিষয়ে সরকারি আইনজীবী জানিয়েছেন, ওই ধর্ষণের মামলায় পুলিশ রাধাব দাস, প্রদীপ দাস, অজয় সাহা, দীপক দেবনাথ, প্রিয়া মানুষ রায় এবং বিশাল দাস ওই ছয় জনকে পুলিশ আটক করেছে৷ তাদের মধ্যে অজয় সাহা এবং বিশাল দাস নাবালক৷ তিনি জানান, ওই ধর্ষণের ঘটনায় পুলিশ ভারতীয় ফৌজদারি দণ্ডবিধি ৩৭৬ডি এবং ১২০বি ধারায় মামলা নিয়েছে৷


সরকারি আইনজীবী বলেন, পুলিশ আজ ওই ছয় জনকে আদালতে সোপর্দ করেছে৷ যেহেতু তাদের মধ্যে দুই যান নাবালক, তাই তাদের জুবেইনাল হোমে পাঠিয়েছে আদালত৷ এদিকে, আদালতে পুলিশ টি.আই প্যারেড এবং পুলিশ হেপাজতের দাবি জানিয়েছিল৷ কিন্তু, আদালত আজ পুলিশ হেফাজত মঞ্জুর করেনি৷ তবে, আগামী ৩০ সেপ্ঢেম্বর তাদের টি.এই. প্যারেড এর দিন নির্ধারণ করেছে আদালত৷ ওইদিন ধৃত ছয় জনের টি.এই. প্যারেড হবে৷ ১ অক্টোবর পুনরায় তাদের আদালতে তুলে হবে৷ সরকারি আইনজীবী জানান, ১ অক্টোবর পর্যন্ত ধৃত চারজন জেল হেফাজতে থাকবে৷


এদিকে, কর্তব্যে চরম অবহেলার জন্য এ ডি নগর থানার এসিস্টেন্ট সাব ইন্সপেক্টর শান্তিবাহু ত্রিপুরা এবং পশ্চিম আগরতলা মহিলা থানার এসিস্টেন্ট সাব ইন্সপেক্টর শান্তি রানী দেববর্মাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে৷ তাঁদের বিরুদ্ধে অভিযোগ, ওই ধর্ষণের ঘটনায় নির্যাতিতাকে অসহযোগিতা এবং মামলা না নিয়ে অযথা হয়রানি করেছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top