News Flash

  • Home
  • Uncategorized
  • কেরলে কংগ্রেসের গড়ে লাল ঝড়, পালা উপনির্বাচনে জয়ী এলডিএফ
Image

কেরলে কংগ্রেসের গড়ে লাল ঝড়, পালা উপনির্বাচনে জয়ী এলডিএফ

কোট্টায়াম (কেরল), ২৭ সেপ্টেম্বর (হি.স.): কেরলে উপনির্বাচনেও ধাক্কা খেল কংগ্রেস। পালা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল প্রকাশিত হল শুক্রবার। এই আসনে বিরোধী কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ-কে হারিয়ে রাজ্য সরকারে ক্ষমতাসীন সিপিআই (এম) নেতৃত্বাধীন এলডিএফ জয়লাভ করেছে। এককথায় পালা বিধানসভা কেন্দ্রটি কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ-এর গড়, যা গত পাঁচ দশক ধরে প্রবীণ কংগ্রেস নেতা ও প্রাক্তন অর্থমন্ত্রী কে এম মণির অধীনে ছিল। এলডিএফ (লেফট ডেমোক্র্যাটিক ফ্রন্ট)-এর মণি সি কাপ্পেন এদিন পালা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ২০০০এরও বেশি ভোটে জয়লাভ করেছেন।

এলডিএফের প্রার্থী মণি সি কাপ্পেন নিকটতম প্রতিদ্বন্দ্বিতামূলক লড়াইয়ে বিরোধী কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফের জোস টম পুলিক্কুনেল-কে পরাজিত করেছেন। ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির নেতৃত্বে ইউডিএফ প্রার্থী পুলিক্কুনেল-কে ২,৯৩৪ ভোটে পরাজিত করেছেন এলডিএফ প্রার্থী কাপ্পেন। এপ্রিলে কে এম মণির মৃত্যুর পর থেকে এই উপনির্বাচনটি প্রয়োজনীয় হয়ে পড়ে। লোকসভা ভোটে পরাজয়ের পর এই জয় এলডিএফ-এর কাছে এই জয় এক বিরাট স্বস্তি। শুধু কংগ্রেসই নয় এই উপনির্বাচন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র কাছেও ভাগ্য পরীক্ষার ন্যায় ছিল। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই নির্বাচনে জয়লাভ করতে পারলে আগামী ২১ অক্টোবর আরও পাঁচ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে শক্তিবৃদ্ধি হত কংগ্রেস এবং এনডিএ-র।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top