News Flash

  • Home
  • Uncategorized
  • সিধাইয়ে ধানের জমিতে যুবকের মৃতদেহ উদ্ধার
Image

সিধাইয়ে ধানের জমিতে যুবকের মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ সেপ্ঢেম্বর৷৷ সাত সকালে গ্রামের ধান জমি থেকে যুবকের মৃত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য৷ ঘটনা সিধাই থানাধীন সোনাইয়ের গজপাড়াতে, উদ্ধার হওয়া যুবকের নাম পরেশ দেববর্মা৷ বয়স ২৬৷ সেি এই জায়গারই বাসিন্দা৷


বৃহস্পতিবার সকাল প্রায় সাড়ে সাতটা নাগাদ জমিতে একটি দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেন সিধাই থানাতে৷ পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্তে হাত দেন৷ প্রাথমিক তদন্ত সেরে পুলিশ দেহটি মোহনপুর হাসপাতালের মর্গে নিয়ে আসেন৷ মৃত পরেশের পিতা মেহন্ত দেববর্মার বক্তব্য পরেশ সবসময়ই অতিরিক্ত মদ্যপান করত৷ বুধবার রাত্রিতেও সে বাড়ি থেকে বের হয়ে গেলে আর ফিরেনি৷ সকালে পাওয়া তার মৃতদেহ পাওয়া যায়৷ মৃতার দেহে কোন আঘাতের চিহ্ণ না থাকায় স্থানীয়দের অনুমান অতিরিক্ত মদ্যপান থেকেই এই ঘটনাটি ঘটে থাকতে পারে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top