News Flash

  • Home
  • Uncategorized
  • ল্যান্ডারের কোনও খোঁজ নেই, চন্দ্রযান-২-এর অরবিটার খুব ভালোভাবেই কাজ করছে : কে শিবণ
Image

ল্যান্ডারের কোনও খোঁজ নেই, চন্দ্রযান-২-এর অরবিটার খুব ভালোভাবেই কাজ করছে : কে শিবণ

বেঙ্গালুরু, ২৬ সেপ্টেম্বর (হি.স.): সেপ্টেম্বর মাসের ৭ তারিখ থেকে ২৬ তারিখ, খোঁজ নেই ভারতের চন্দ্রযান-২-এর বিক্রম ল্যান্ডারের| তবে, চন্দ্রযান-২-এর অরবিটার খুব ভালোভাবেই কাজ করছে| বৃহস্পতিবার এমনই জানালেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র চেয়ারম্যান কে শিবণ| সাংবাদিকদের মুখোমুখি হয়ে কে শিবণ জানিয়েছেন, চন্দ্রযান-২-এর অরবিটার খুব ভালোভাবে কাজ করছে| সমস্ত পে-লোড ক্রিয়াকলাপ শুরু হয়েছে, অরবিটার অত্যন্ত ভালোভাবে কাজ করছে|’

তবে, বিক্রম ল্যান্ডারের কোনও খোঁজ নেই| ইসরো-র চেয়ারম্যানের কথায়, ‘আমরা ল্যান্ডারের কাছ থেকে কোনও সিগন্যাল পাইনি| ল্যান্ডারের সঙ্গে আসলে কী ভুল হয়েছে, তা বিশ্লেষণ করছে জাতীয় স্তরের একটি কমিটি|’ ভবিষ্যতে কী পরিকল্পনা রয়েছে ইসরো-র? ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা-র চেয়ারম্যানের কথায়, ‘ওই কমিটি রিপোর্ট জমা দেওয়ার পরই, ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে কাজ চলবে| প্রয়োজনীয় অনুমোদন এবং অন্যান্য প্রক্রিয়ার প্রয়োজন রয়েছে| আমরা তা নিয়েই কাজ করছি|’

প্রসঙ্গত, গত ৭ সেপ্টেম্বর ভোররাতে চাঁদের মাটি স্পর্শ করার কথা ছিল বিক্রম ল্যান্ডারের| কিন্তু, চাঁদের পৃষ্ঠ থেকে মাত্র ২.১ কিলোমিটার উপরেই বিক্রম ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ইসরো-র গ্রাউন্ড স্টেশনের| তারপর থেকেই বিক্রমের খোঁজ পায়নি ইসরো|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top