News Flash

  • Home
  • Uncategorized
  • গন্ডাছড়ায় নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার ছড়ার জলে
Image

গন্ডাছড়ায় নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার ছড়ার জলে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্ঢেম্বর৷৷ ছড়ার জলে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে৷ গত সোমবার থেকে ওই যুবক নিখোঁজ ছিলেন৷ বুধবার তাঁর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গণ্ডাছড়া মহকুমায়৷


বুধবার সকালে ধলাই জেলার গণ্ডাছড়ার ছড়া থেকে নিখোঁজ এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে৷ তাঁর নাম চন্দ্রশেখর ত্রিপুরা (৩০)৷ তাঁর বাড়ি গণ্ডাছড়া মহকুমার নারায়ণপুর এডিসি ভিলেজের চৌকিদার পাড়ায়৷ তাঁর পরিবারের লোকজনেরা জানিয়েছেন, সোমবার বিকেলে শামুক বিক্রি করতে তিনি গণ্ডাছড়া বাজারে গিয়েছিলেন৷ সন্ধ্যা সাতটা নাগাদ শামুক বিক্রি করে বাজার থেকে বাড়ি ফেরার পথে ঝড়-বৃষ্টি শুরু হয়ে যায়৷ তাদের ধারণা, ওই সময় নদী পার করতে গিয়ে বিপত্তি ঘটে যায়৷ নদীর জলের স্রোতে হয়তো-বা তিনি ভেসে যান৷ ওই দিন অনেক রাত হলেও তিনি বাজার থেকে বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন৷ কিন্তু তার কোনও হাদিশ না পেয়ে গণ্ডাছড়া থানায় একটি নিখোঁজ ডাইরি করেন তার পরিবারের সদস্যরা৷


বুধবার সকাল দশটা নাগাদ গণ্ডাছড়া সেতু সংলগ্ণ গণ্ডাছড়া ছড়ায় তার মৃতদেহ জলে ভেসে থাকতে দেখেন স্থানীয় জনগণ৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় গণ্ডাছড়া থানায়৷ খবর পেয়ে গণ্ডাছড়া থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে স্থানীয় মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়৷ এদিন মৃতদেহ ময়না তদন্ত শেষে পরিবারের লোকজনদের হাতে তুলে দিয়েছে পুলিশ৷ এই ঘটনায় পুলিশ একটি মামলা হাতে নিয়ে তদন্তে নেমেছে৷ মর্মান্তিক এ-ঘটনায় এলাকা জোরে শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top