News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে গভীর সংকটে কংগ্রেস, গণহারে ইস্তফা বিদ্রোহীদের, জন্ম নিচ্ছে নয়া দল
Image

রাজ্যে গভীর সংকটে কংগ্রেস, গণহারে ইস্তফা বিদ্রোহীদের, জন্ম নিচ্ছে নয়া দল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্ঢেম্বর৷৷ গভীর সংকট দেখা দিয়েছে ত্রিপুরা কংগ্রেসে৷ পিসিসি সভাপতি প্রদ্যুৎ কিশোরের ইস্তফা দেওয়ার সাথে সাথেই কংগ্রেসের উপজাতি শাখার শীর্ষ নেতৃত্বরাও পদত্যাগ করতে শুরু করেছেন৷ বুধবার প্রদেশ কংগ্রেসের এসটি শাখার নয়জন কর্মকর্তা পদত্যাগ করেছেন৷ এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে এসটি শাখার চেয়ারম্যান শচীন্দ্র দেববর্মার নেতৃত্বে নয়জন পদাধিকারী দলের কাছে পদ এবং প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা তুলে দিয়েছেন বলে জানিয়েছেন৷


এ-বিষয়ে শচীন্দ্রবাবু বলেন, কংগ্রেস হাইকমান্ড ত্রিপুরার সমস্যা নিয়ে কখনও মনোযোগ দেননি৷ বিধানসভা নির্বাচনের পর লোকসভা নির্বাচনে কংগ্রেসের সাফল্য শুধুমাত্র প্রদ্যুৎ কিশোরের একক প্রচেষ্টায় সম্ভব হয়েছে৷ তবুও এনআরসি ইস্যুতে প্রদ্যুৎ কিশোরের বিরুদ্ধে অবস্থান নিয়েছে কংগ্রেস হাইকমান্ড৷ তিনি সরাসরি এআইসিসি সাধারণ সম্পাদক তথা ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত নেতা লুইজিনহো ফেলেরিওকে নিশানা করে বলেন, প্রদ্যুৎ কিশোরের পিসিসি সভাপতি পদ থেকে ইস্তফা দিতে তিনি চাপ দিয়েছেন৷


এদিন তিনি জানান, সারা ত্রিপুরায় কংগ্রেসের শাখা সংগঠনগুলির কর্মকর্তারাও ইস্তফা দেওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছেন৷ দ্বৈত মানসিকতার রাজনীতি সম্ভব নয়, তাই কংগ্রেস ছেড়ে দেওয়ায় উচিত বলে মনে করছি আমরা, ক্ষোভের সুরে বলেন শচীন্দ্র দেববর্মা৷


প্রদেশ কংগ্রেসের উপজাতি শাখার সাধারণ সম্পাদক দীনেশ দেববর্মা বলেন, প্রদ্যুৎ কিশোরের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে৷ তাই এর প্রতিবাদে গণ-ইস্তফার সিদ্ধান্ত নিয়েছি আমরা৷ তাঁর অভিযোগ, ত্রিপুরায় কংগ্রেসে কোনও একতা নেই৷ দলের প্রবীণ নেতারা বরাবরই নগ্ণ দলবাজি এবং একে অপরের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে থাকেন৷ এই পরিস্থিতি প্রদ্যুৎ কিশোর মেনে নিতে পারছিলেন না৷ তাছাড়া কংগ্রেস হাইকমান্ডও প্রদ্যুৎ কিশোরকে সহযোগিতা করছিলেন না৷ তাই তাঁর ইস্তফার সাথেই আমরাও দল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, বলেন তিনি৷ তাঁর দাবি, আগামী দু-তিনদিনের মধ্যে প্রচুর কংগ্রেস কর্মকর্তা দল ছেড়ে দেবেন৷ তিনি জানিয়েছেন, শীঘ্রই নতুন দল গঠন করার চিন্তাভাবনা চলছে৷ কংগ্রেস ছাড়লেও রাজনীতি থেকে বিদায় নিচ্ছি না, সে কথা সাফ জানিয়ে দিয়েছেন বিদ্রোহী নেতারা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top