News Flash

  • Home
  • Uncategorized
  • এগার দফা দাবীতে খুমুলুঙে আইএনপিটির মিছিল সমাবেশ
Image

এগার দফা দাবীতে খুমুলুঙে আইএনপিটির মিছিল সমাবেশ

নিজস্ব প্রনিনিধি, আগরতলা, ২৪ সেপ্ঢেম্বর৷৷ আইএনপিটি’র ডাকে মঙ্গলবার এডিসির সদর কার্যালয় খুমুলুঙ সংলগ্ণ এলাকার উপজাতিদের স্বার্থ সুরক্ষার লক্ষ্যে এক মিছিল ও কেন্দ্রীয় সমাবেশ অনুষ্ঠিত হয়৷ সমাবেশে কেন্দ্রীয় কমিটির সভাপতি, সম্পাদক সহ অন্যান্যরা সামিল হন৷ মিছিল শেষে সেখানে জনসমাবেশ অনুষ্ঠিত হয়৷ উপজাতিদের স্বার্থ সংশ্লিষ্ট ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে মঙ্গলবার খুমুলুঙ-এ আইএনপিটির কেন্দ্রীয় সমাবেশ অনুষ্ঠিত হয়৷


এর আগে দলীয় কর্মীসমর্থকদের মিছিল এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে৷ মিছিলে অংশ নিয়ে আইএনপিটি’র সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা অভিযোগ করেন, বিগত ১১ মাসে রাজ্যের বিজেপি আইপিএফটি জোট সরকার রাজ্যে জনজাতি বিরোধী কার্যকলাপ সংগঠিত করে চলেছে৷ জনজাতি বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে সকল অংশের জনজাতিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি৷ ঐক্যবদ্ধ প্রতিবাদ আন্দোলন ছাড়া রাজ্যের ভূমিপুত্রদের জাতিসত্বা বিকাশ এবং মৌলিক অধিকার রক্ষা করা সম্ভব হবে না৷ মোট ১১ দফা দাবির ভিত্তিতে আইএনপিটির আন্দোলনে সামিল হচ্ছে বলে তিনি জানান৷দাবিগুলির যৌক্তিকতা বিশ্বেষণ করে তিনি বক্তব্য রাখেন৷


আইএনপিটির আন্দোলনের দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল, রাজ্যে অবিলম্বে জাতীয় নাগরিক পঞ্জীকরণ চালু করা, নাগারিকত্ব সংশোধনী বিল ২০১৬ লোকসভায় পেশা না করা, ভূমি রাজস্ব ও ভূমি সংস্কার আইন সংশোধন করে এডিসি এলাকার ভূমির সমস্ত ধরনের ক্ষমতা এডিসিকে হস্তান্তর করে এবং কেন্দ্র থেকে সরাসরি অর্থ প্রদান সহ এডিসিতে অধিক ক্ষমতা প্রদান করা, এডিসি এলাকায় ইনার লাইন পারমিট চালু করা, রোমন হরফেরগ মাধ্যমে ককবরক ভাষাকে সংবিধানের অষ্টম তপশীলে অন্তর্ভূক্ত করা, কেন্দ্রীয় আইন ২০০৬ সঠিকভাবে বাস্তবায়ন করা, কাঞ্চনপুর মহকুমার মনু ছৈলেংটা এডিসি ভিলেজে প্রস্তাবিত বিএসএফ এর ফায়ারিং রেঞ্জ স্থাপন না করা, এডিসি এলাকায় অ-জনজাতিদের ভূমি বন্দোবস্ত না দেওয়া, রাজ্য সরকারের সমস্ত দপ্তরে পড়ে থাকা তপশীলি উপজাতিদের জন্য সংরক্ষিত শূন্যপদে চাকরি অবিলম্বে স্পেচিয়াল রিক্রুটমেন্ট ড্রাইভ এর মাধ্যমে পূরণ করা প্রভূতি৷ জনজাতিদের স্বার্থ সুরক্ষার আন্দোলনে সব শ্রেণির জনজাতিদের ঐকবদ্ধ আন্দোলনে সামিল হওয়ার জন্যও ডাক দিয়েছে আইএনপিটি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top