News Flash

  • Home
  • Uncategorized
  • সিয়াচেন হিমবাহ থেকে ১৩০ টন কঠিন বর্জ্য সাফ করেছে সেনা : পর্যটন স্থল হিসাবে সাধারণের জন্য খোলার উদ্যোগ
Image

সিয়াচেন হিমবাহ থেকে ১৩০ টন কঠিন বর্জ্য সাফ করেছে সেনা : পর্যটন স্থল হিসাবে সাধারণের জন্য খোলার উদ্যোগ

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (হি. স.) : পরিবেশ দূষণ ও বিশ্ব উষ্ণায়নের গ্রাস থেকে এবার সিয়াচেন হিমবাহকে রক্ষা করতে এগিয়ে এল ভারতীয় সেনা। সিয়াচেন থেকে ১৩০ টন কঠিন বর্জ্য সাফ করেছেন সেনা জওয়ানরা। অন্যদিকে, বিশ্বের সবচেয়ে বিপজ্জ্বনক এই যুদ্ধক্ষেত্রকে পর্যটকদের জন্য খুলে দেওয়ার বিষয়েও কথাবার্তা চলছে। মঙ্গলবারই একথা জানিয়ে সেনাপ্রধান বিপিন রাওয়াত বলেছিলেন, ট্যুরিস্ট স্পট হিসাবে ভারতীয় নাগরিকদের জন্য শীঘ্রই খুলে দেওয়া হতে পারে সিয়াচেন হিমবাহ। সংবিধানের ৩৭০ ধারা খারিজ হওয়ার পরই লাদাখ-কে কাশ্মীর থেকে বিচ্ছিন্ন করে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করে কেন্দ্র। তারপর থেকেই লাদাখের অন্তর্গত সিয়াচেন হিমবাহ পর্যটকদের জন্য খুলে দেওয়ার বিষয়ে চিন্তা ভাবনা শুরু করেছে ভারতীয় সেনা।

সেনা সূত্রের খবর, ১৯৮৪ সাল থেকেই ভারতীয় সেনা মোতায়েন রয়েছে কারাকোরাম পর্বতমালার অন্তর্গত সিয়াচেন হিমবাহে। সেনা মোতায়েন থাকায় সেখানে বর্জ্য পদার্থের সৃষ্টি হয়। গোটা এলাকাকে দূষণমুক্ত করতে দেড় বছর ধরেই কাজ করছে সেনা। এখনও পর্যন্ত ১৩০.১৮ টন কঠিন বর্জ্য সরিয়েছেন জওয়ানরা। সিয়াচেন স্বচ্ছতা অভিযান প্রকল্পে এই দূষণ মুক্তির কাজ চলছে। সমুদ্রতল থেকে ২০,০০০ ফুট ওপরে অবস্থিত সিয়াচেন হিমবাহ বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র। পদে পদে ধস এবং বরফের খাদ এখানে শত্র‌ুর বুলেটের থেকেও মারাত্মক। মাইনাস ৬০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এখানে কাজ করতে হয় সেনাবাহিনীকে। গত ১০ বছরে ১৬৩ জন সেনা জওয়ানকে সিয়াচেনে হারিয়েছে ভারতীয় সেনা।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top