News Flash

  • Home
  • Uncategorized
  • উদয়পুরের পর জিরানীয়ায় পনের জন্য খুন গৃহবধূ
Image

উদয়পুরের পর জিরানীয়ায় পনের জন্য খুন গৃহবধূ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্ঢেম্বর ৷৷ জিরানীয়ায় বিয়ের ১০ মাসের মধ্যেই শ্বাস রুদ্ধ করে হত্যা করা হল এক গৃহবধূকে৷ মৃত গৃহবধূর নাম রুমা পাল৷ বাপের বাড়ি তেলিয়ামুড়ার মহারানীপুরে৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ এব্যাপারে মৃতার বাপের বাড়ির তরফ থেকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে হত্যা সংক্রান্ত মামলা দায়ের করা হয়েছে৷ রাজ্যে নারী নির্যাতন, গৃহবধূ হত্যা ও ধর্ষণের ঘটনা পিছু ছাড়ছে না৷ প্রায় প্রতিদিনই প্রাণহানীর ঘটনা ঘটে চলেছে৷


গতকাল রাতেও জিরানীয়া থানা এলাকায় এক গৃহবধূকে হত্যা করেছে তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনেরা৷ জানা যায়, মাত্র ১০ মাস আগে গত অগ্রায়ন মাসে সামাজিক প্রথায় বিয়ে হয়েছিল মহারাণীপুরের রুমা পালের সঙ্গে জিরানীয়ার শিব দেববর্মার৷ বিয়েতে পাত্রপক্ষের দাবি অনুযায়ী নগদ টাকা, সোনা গয়না, আসবাবপত্র সবকিছু মিটিয়ে দেওয়া হয়েছিল৷ কিন্তু রুমার দাম্পত্য জীবন সুখের হয়ে উঠেনি৷ রুমার বাপের বাড়ির সঙ্গে তাকে যোগাযোগ করতে দেওয়া হচ্ছিল না৷


বাপের বাড়ির লোকজন আসলে তাদের সঙ্গে অভব্য আচরণ করা হত৷ রুমার উপর শুরু হয় অমানুষিক নির্যাতন৷ এরই শেষ পরিণতি ঘটেছে সোমবার রাতে৷ রুমাকে শ্বাস রুদ্ধ করে হত্যা করে তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনরা৷ পরিকল্পিতভাবে তাকে হত্যা করে খবর দেওয়া হয় রুমার বাপের বাড়িতে৷ রাতেই রুমার মা সরস্বর্তী পাল ছুটে আসেন হাসপাতালে৷ ততক্ষণে রুমা বেঁচে নেই৷ তার নিথর দেহ হাসপাতালে পরে থাকতে দেখে কান্নায় ভেঙে পড়েন রুমার মা সরস্বর্তী পাল৷ মঙ্গলবার সকালে খবর পেয়ে ছুটে আসেন রুমার বাবা সহ অন্যান্য আত্মীয় পরিজনরাও৷ রুমার মা, বাবা সহ আত্মীয়স্বজনরা অভিযোগ করেন পরিকল্পিতভাবে রুমাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে৷ তার গলা এবং হাতে পায়ে দাগ রয়েছে৷ সে ফাঁসিতে আত্মহত্যা করেনি বলে দাবি জানান রুমার মা৷


পুলিশ প্রাথমিকভাবে এব্যাপারে অস্বাভাবিক মৃত্যুজনিত মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ মৃত দেহটি ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷ ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরেই এটি আত্মহত্যা না হত্যাকাণ্ড সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ৷ এদিকে, রুমার মা, বাবা ও আত্মীয় পরিজনরা হত্যা সংক্রান্ত অভিযোগ আনে অভিযুক্তদের গ্রেপ্তার ও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন৷


প্রসঙ্গত, গত দেড়বছর আগে প্রয়াত বিশ্বজিৎ দাসের মেয়ে পূজা দাসের (১৯) সঙ্গে বিয়ে হয়েছিল উদয়পুরের পালাটানার সুনীল দাসের ছেলে শুভঙ্কর দাসের৷
প্রথমে নিজেদের পছন্দ৷ পরবর্তী সময়ে সামাজিকভাবে বিয়ে দেয় পরিবারের লোকজন৷ বিয়ের সময় ছেলের এবং তার বাড়ির লোকজনদের যা যা দাবি ছিল সবই মিটিয়ে দেওয়া হয়েছে৷ বিয়ের কয়েকমাস ভালই চলছিল দাম্পত্য জীবন৷ তারপর থেকেই শুরু হয় পূজা দাসের উপর অত্যাচার৷ পুজার স্বামী পেশায় গাড়ি চালক৷ কয়েকদিন পর পর পুজার স্বামী শুভঙ্কর দাস পুজাকে বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য শারীরিক ও মানসিকভাবে অত্যাচার চালাতো৷ গত কিছুদিন আগে পূজা গোমতী জেলা হাসপাতালে এক মৃত সন্তানের জন্ম দেয়৷ এরপর থেকেই পুজার উপর অত্যাচারের মাত্রা আরো বেড়ে যায়৷ এরই শেষ পরিণতি ঘটে রবিবার রাতে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top