News Flash

  • Home
  • Uncategorized
  • পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, রেশনে সরবরাহের চিন্তাভাবনা রাজ্য সরকারের
Image

পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, রেশনে সরবরাহের চিন্তাভাবনা রাজ্য সরকারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্ঢেম্বর৷৷ পেঁয়াজের ঝাঁজে চোখে জল ত্রিপুরাবাসীর৷ প্রতিদিনই বেড়ে চলেছে পেয়াজের মূল্য৷ তাই, এই মূল্যবৃদ্ধির বাজারে গণবন্টণ ব্যবস্থায় অন্তত এক মাস পেঁয়াজ সরবরাহের চিন্তাভাবনা করছে ত্রিপুরা সরকার৷ সোমবার সাংবাদিক সম্মেলনে এ-কথা জানিয়েছেন খাদ্য ও জনসম্ভরণ মন্ত্রী মনোজ কান্তি দেব৷ তাঁর কথায় শারোদৎসবের প্রাক্কালে ত্রিপুরাবাসীকে পেয়াজের ঝাঁজ থেকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করছে ত্রিপুরা সরকার৷


এদিন তিনি বলেন, শারদোৎসব উপলক্ষ্যে ত্রিপুরায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্য ও সরবরাহ স্বাভাবিক রাখার জন্য উদ্যোগ গ্রহণ করেছে খাদ্য দপ্তর৷ এ বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে তিনি বলেন, শারদোৎসবকে কেন্দ্র করে বাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য কোনভাবেই যেন স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি না পায় সে বিষয়ে সরকারের নজর রয়েছে৷ বিশেষ করে পেঁয়াজের মূল্য যেন নিয়ন্ত্রণে থাকে সেজন্যও ব্যবস্থা গ্রহণ করছে সরকার৷


তাঁর কথায়, অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশন, পটেটো এণ্ড ওনিয়ন মার্চেন্ট অ্যাসোসিয়েশন, এবং গ্রোসারিস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সাথে বৈঠক করা হয়েছে৷ পেঁয়াজের মূল্য সর্মকে মন্ত্রী শ্রীদেব বলেন, উৎপাদন স্থলেই পেঁয়াজ চড়া দামে বিক্রি হচ্ছে৷ এর ফলে আমাদের রাজ্যেও পেঁয়াজের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে৷ তবে দেশের অন্যান্য রাজ্যের তুলনায় এখানে মূল্য স্বাভাবিক রয়েছে, দাবি করেন তিনি৷


তিনি বলেন, পেঁয়াজের মূল্য স্বাভাবিক রাখার জন্য অ্যাসোসিয়েশনকে অনুরোধ জানানো হয়েছে৷ যাতে ক্রেতাদের সমস্যা না হয়৷ তিনি বলেন, গণবন্টন ব্যবস্থার মাধ্যমে কিছুদিনের জন্য পেঁয়াজ সরবরাহ করার বিষয়টিও সরকার চিন্তাভাবনা করছে৷ এর জন্য কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের সাথে কথা হয়েছে৷ দপ্তর এই বিষয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে, দাবি করেন তিনি৷


খাদ্যমন্ত্রী আরও জানান, পেট্রোপণ্য ও এল.পি.জি রান্নার গ্যাস সিলিণ্ডার সরবরাহ যেন স্বাভাবিক থাকে সে বিষয়ে দপ্তর উদ্যোগ নিয়েছে৷ এজন্য পেট্রোপণ্য ডিলার্স অ্যাসোসিয়েশন এবং এল.পি.জি ডিলার্স অ্যাসোসিয়েশনের সাথেও বৈঠক করা হয়েছে৷ এক্ষেত্রে শারোদৎসবের দিনগুলিতে পেট্রোপণ্যের যেন কোন ঘাটতি না হয় তার জন্য সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশনকে অনুরোধ করা হয়েছে, বলেন তিনি৷ আসন্ন শারোদৎসবে মানুষের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য ও সরবরাহ স্বাভাবিক থাকবে বলে মন্ত্রী শ্রীদেব আশা ব্যক্ত করেছেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top