News Flash

  • Home
  • Uncategorized
  • গো-হত্যা সন্দেহে গণপিটুনি! ঝাড়খণ্ডে উন্মত্ত জনতার প্রহারে মৃত্যু ব্যক্তির, গুরুতর আহত দু’জন
Image

গো-হত্যা সন্দেহে গণপিটুনি! ঝাড়খণ্ডে উন্মত্ত জনতার প্রহারে মৃত্যু ব্যক্তির, গুরুতর আহত দু’জন

খুন্তি (ঝাড়খণ্ড), ২৩ সেপ্টেম্বর (হি.স.): গো-হত্যা সন্দেহে ফের গণপিটুনি! এবার ঝাড়খণ্ডের খুন্তি জেলায় গোরু হত্যা ও গোরুর মাংস বিক্রি করার সন্দেহে উন্মত্ত জনতার প্রহারে মৃত্যু হল মানসিক ভারসাম্যহীন একজন ব্যক্তির| এছাড়াও উন্মত্ত জনতার গণপিটুনিতে গুরুতর আহত হয়েছেন আরও দু’জন| অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় তাঁরা রাঁচির রাজেন্দ্র ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এ চিকিত্সাধীন রয়েছেন| রবিবারের মর্মান্তিক এই ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ| বাকি অভিযুক্তদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ|

পুলিশ সূত্রের খবর, রবিবার খুন্তি জেলার জালতাঙ্গা গ্রাম সংলগ্ন নদীর কাছে গোরুর মৃতদেহ-সহ তিনজনকে পাকড়াও করে গ্রামবাসীরা| কোনও কিছু বুঝে ওঠার আগেই কালান্তুস বারলা, ফাগু কাচ্ছপ এবং ফিল্লিপো হোরা-কে বেধড়ক মারধর শুরু করে উন্মত্ত গ্রামবাসীরা| অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় কালান্তুসের, বাকি দু’জনকে গুরুতর আহত অবস্থায় রাঁচির রাজেন্দ্র ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এ ভর্তি করা হয়েছে| গো-হত্যা ও গোরুর মাংস বিক্রি করার সন্দেহেই তিনজনকে বেধড়ক মারধর করা হয়| ডিআইজি এ ভি হোমকার জানিয়েছেন, ‘এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে| বাকি অভিযুক্তদের গ্রেফতার করার জন্য বিশেষ টিম গঠন করা হয়েছে|’ হোমকার জানিয়েছেন, ঘটনাস্থল পরিদর্শনের পর কোনও মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি| তবে, গণপিটুনির প্রমাণ পাওয়া গিয়েছে|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top