News Flash

  • Home
  • Uncategorized
  • প্রাণবন্ত অনুষ্ঠানে গীততীর্থের বর্ষপূর্তি পালিত
Image

প্রাণবন্ত অনুষ্ঠানে গীততীর্থের বর্ষপূর্তি পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্ঢেম্বর৷৷ রাজ্যের ঐতিহ্যবাহী সংগীত বিদ্যালয় গীততীর্থের চবিবশতম বার্ষিক অনুষ্ঠান আজ সন্ধ্যায় সুকান্ত একাডেমীর মিলনায়তনে নাচে গানে পালিত হয়েছে৷ এই আনন্দঘন অনুষ্ঠানে ‘জাগরণ’ পত্রিকার সম্পাদক পরিতোষ বিশ্বাস প্রধান অতিথির ভাষণে সংগীতের ক্ষেত্রে মেধার অন্বেষণে স্বচ্ছতা ও সততার উপর গুরুত্ব আরোপ করেন৷ তিনি বলেন, সংগীত সাধনার মতো পবিত্র উদ্যোগ আজ একশ্রেণীর চক্রের দ্বারা নিয়ন্ত্রিত৷ আকাশবানী, দূরদর্শন থেকে শুরু করে যেখানে সংগীত জগৎ ছড়িয়ে আছে সেখানেও অবক্ষয় গ্রাস করেছে৷ প্রকৃত মেধার মূল্যায়ণ হয় না৷ একশ্রেণীর দুষ্ট চক্রের হাতে সংগীতের মতো মহৎ কর্মযজ্ঞ কলংকিত হচ্ছে৷


এই চক্রের বিরুদ্ধে প্রকৃত সংগীতানুরাগীদের ঐক্যবদ্ধ লড়াই জারী রাখতে হবে৷ তিনি বলেন, গীততীর্থের প্রবীণতম কর্ণধার প্রাণতোষ কর্মকার এখন তারুণ্যের উজ্জলতায় দীপ্যমান৷ জাগরণ সম্পাদক, তাঁর শৈশবের স্মৃতি স্মরণ করে বলেন আজ তিনি গর্বিত এজন্য যে, তাঁর সুকল জীবনের শিক্ষক প্রাণতোষ কর্মকারের আমন্ত্রণে এই অনুষ্ঠানে প্রধান অতিথির সম্মান পেয়েছেন৷


সুকল জীবনের শিক্ষক প্রাণতোষ কর্মকারকে তিনি প্রণাম জানান৷ শিক্ষককে তিনি একজন বিরল ব্যক্তিত্বের অধিকারী বলে বর্ণনা করেন৷ শিক্ষকতা দিয়ে যাঁর কর্মজীবনের শুরু আজ বার্ধক্যেও তিনি এই মহান সংগীত গুরু হিসেবে নিরলস কাজ করে চলেছেন৷ তিনি গীততীর্থের আরও শ্রীবৃদ্ধি কামনা করেন৷
অনুষ্ঠানে সভাপতির ভাষণে বিশিষ্ট সাহিত্যিক সুবিমল রায় গীততীর্থের নান্দনিক অনুষ্ঠানের ভূয়ষী প্রশংসা করেন৷


সম্মানীত অতিথি কল্যাণ গুপ্ত, অমিত ভৌমিক ও সৌরজিৎ পালও গীততীর্থের আরও সমৃদ্ধি কামনা করেন৷ স্বাগত ভাষণ দেন গীততীর্থের অধ্যক্ষ তথা কর্ণধার প্রাণতোষ কর্মকার৷ অনুষ্ঠানে শিশু শিল্পীদের সংগীতাঞ্জলী দর্শকদের মুগ্দ করে৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top