News Flash

  • Home
  • Uncategorized
  • ঊর্ধ্বমুখী জ্বালানি, কেন্দ্রকে বিঁধলেন ইয়েচুরি
Image

ঊর্ধ্বমুখী জ্বালানি, কেন্দ্রকে বিঁধলেন ইয়েচুরি

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (হি. স.) : বেড়েই চলেছে জ্বালানির দাম। এই নিয়ে টানা ৮ দিন বাড়ল পেট্রল ও ডিজেলের দাম। পেট্রোলের দাম লিটার পিছু ২২ পয়সা বেড়েছে। আর ডিজেলের দাম লিটার পিছু বেড়েছে ১৪ পয়সা। জ্বালানির এই ঊর্ধ্বমুখী দাম নিয়ে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে মঙ্গলবার সিপিআই(এম)-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেছেন, ২০১৪ সাল থেকে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কম হওয়া সত্ত্বেও পেট্রোল এবং ডিজেলের ওপর কর বাড়ানো হয়েছে। রাষ্ট্রীয় মালিকানাধীন তেল সংস্থাগুলি দ্বারা প্রকাশিত দৈনিক দামের বিজ্ঞপ্তি অনুসারে পেট্রোলের দাম লিটার পিছু ২২ পয়সা এবং ডিজেলের দাম লিটার পিছু ১৪ পয়সা বাড়ানো হয়েছে।

মাইক্রো ব্লগিং সাইট টুইটারে নিজের হ্যান্ডেল থেকেই এদিন টুইট করে সিপিআই(এম)-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি লিখেছেন, “এই সরকার ২০১৪ সাল থেকে আন্তর্জাতিক তেলের কম দামের সুবিধা পেয়েছে, তবুও পেট্রোল এবং ডিজেলের ওপর ব্যাপক কর বাড়ানো হয়েছে। ধনী কর্পোরেটদের কর হ্রাসে এখন সরকারের ব্যয় হচ্ছে ১.৪৫ লক্ষ কোটি টাকা, ভারতের সাধারণ নাগরিকদের ওপর কর আরোপ করে এটি ব্যয় তুলছে সরকার।” কেন্দ্রের সমালোচনা করে তিনি টুইটবার্তায় লিখেছেন, “সমৃদ্ধ কর্পোরেটগুলির ওপর থেকে কর হ্রাস পেয়েছে, একইসঙ্গে পেট্রোল এবং ডিজেলের দাম ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে! সাধারণ মানুষের দুর্দশা বাড়ায়েই এই সরকার রাজস্ব আদায় করতে চায়।”

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top