News Flash

  • Home
  • Uncategorized
  • বিরোধীদের সমস্ত চক্রান্ত ভেস্তে দিয়েছে বাধারঘাটের উপনির্বাচন, দাবি বিজেপির
Image

বিরোধীদের সমস্ত চক্রান্ত ভেস্তে দিয়েছে বাধারঘাটের উপনির্বাচন, দাবি বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্ঢেম্বর৷৷ উৎসবের মেজাজে সোমবার রাজ্যের বাধারঘাট আসনে ভোট হয়েছে৷ বিরোধীদের সমস্ত চক্রান্ত ভোটাররা ভেস্তে দিয়েছেন৷ আজ ভোট পর্ব সমাপ্ত হওয়ার পর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিজেপি প্রদেশ মুখপাত্র নবেন্দু ভট্টাচার্যা৷ তাঁর কথায়, আজকের ভোটে বিরোধীদের জামানত জব্দ হতে পারে৷


এদিন সকাল থেকেই বিভিন্ন বুথে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে৷ দুপুরের ভিড় কিছুটা কম হলেও, বিকেলের দিকে ফের লম্বা লাইন দেখা গিয়েছে৷ নবেন্দুবাবু বলেন, খুব সুন্দর পরিবেশে ভোট হয়েছে৷ প্রত্যেক ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন৷ তাঁর কথায়, আজকের ভোট বিরোধীদের সমস্ত চক্রান্ত ভেস্তে দিয়েছে৷ নবেন্দুর দাবি, বিরোধীরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিলেন৷ কিন্তু সচেতন ভোটারদের জন্য সেই সুযোগ পাননি তাঁরা৷


তিনি বলেন, উপনির্বাচনকে ঘিরে আসল চেহেরা মানুষ দেখতে পেয়েছেন৷ তাঁদের ছায়া-জোট ভোটাররা প্রত্যক্ষ করেছেন৷ তাঁর দাবি, আজ সকল থেকে বাধারঘাটবাসী উৎসবের মেজাজে ভোট বিজেপির জয় নিশ্চিত করেছেন৷ তিনি কটাক্ষ করে বলেন, বিরোধীদের জামানত জব্দ হতে পারে৷
প্রসঙ্গত, বাধারঘাট কেন্দ্রে আজ উপনির্বাচন সম্পন্ন হয়েছে৷ আগামী ২৭ সেপ্ঢেম্বর ওই কেন্দ্রে গণনা হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top