News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড়ের পর রানিরবাজারে রেল লাইনের ধারে মৃতদেহ
Image

বিশালগড়ের পর রানিরবাজারে রেল লাইনের ধারে মৃতদেহ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্ঢেম্বর৷৷ ফের রেল লাইনের ধারে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে৷ আশ্চর্যজনক ঘটনা হল, ওই ব্যক্তির মৃতদেহ সোমবার সকাল দশটা নাগাদ উদ্ধার হয়েছে৷ রানিরবাজার থানার পুলিশের বক্তব্য, রেলের ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে বলে অনুমান করছেন তাঁরা৷ রবিবারও এমনই একটি মৃতদেহ উদ্ধার হয়েছে বিশালগড়ে৷


আজ সকাল দশটা নাগাদ রানিরবাজার থানাধীন মেঘলিপাড়া রেল লাইনের ধারে এক ব্যক্তির মৃতদেহ দেখতে পান স্থানীয় জনগণ৷ মৃতদেহে প্রচুর আঘাতের চিহ্ণ রয়েছে বলে পুলিশ জানিয়েছে৷ স্থানীয় জনগণের কাছ থেকে খবর পেয়ে রানিরবাজার থানার পুলিশ ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়৷ পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির নাম আলিকাম হোসেন৷ তার বাড়ি সোনামুড়া খাস এলাকায়৷


এদিকে, রেলের ধাক্কায়, নাকি রেল থেকে ছিটকে পড়ে তার মৃত্যু হয়েছে তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে৷ তবে, ঘটনাটি নিছক হত্যাকাণ্ড কিনা তা-ও খতিয়ে দেখছে পুলিশ৷ তবে, আজ এই মৃতদেহ উদ্ধারের ঘটনা হাজারো প্রশ্ণের জন্ম দিয়েছে৷ কারণ, রবিবার প্রায় একই সময়ে বিশালগড়ে এক ব্যক্তির রেলে কাটা পরে মৃত্যু হয়েছিল৷ রেল লাইনের ধরে তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছিল৷ কখন এবং কীভাবে তাঁর মৃত্যু হয়েছিল তার কিনারা পুলিশ এখনও করতে পারেনি৷ স্বাভাবিকভাবে, আবারও রেল লাইনের ধরে মৃতদেহ উদ্ধারের ঘটনা বিক্ষিপ্ত বলে মনে করার কোনও কারণ মনে করছেন না অনেকে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top