News Flash

  • Home
  • Uncategorized
  • পুকুরের জলে ডুবে শিশুর মৃত্যু
Image

পুকুরের জলে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্ঢেম্বর৷৷ সাতসকালে পুকুরের জলে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ আগরতলার রামনগর এলাকার কালিকাপুরের বাসিন্দা ঝন্টু দাসের আড়াই বছরের পুত্র সন্তান প্রাণকৃষ্ণ দাস পুকুরের জলে ডুবে মারা গেছে৷


ওই শিশুর বাবা জানান, সকালে পরিবারের সবাই বাড়িতেই ছিলেন৷ হঠাৎ তার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না৷ সারা বাড়ি তন্নতন্ন করে খুঁজেও কোথায় না পেয়ে তার স্ত্রী পুকুরের পারে যেতেই দেখেন ছেলের দেহ জলে ভাসছে৷ সঙ্গে সঙ্গে তিনি চিৎকার দিলে সবাই ছুটে গিয়ে পুকুর থেকে ছেলের দেহ তুলে আইজিএম হাসপাতালে নিয়ে আসেন৷


তিনি জানান, হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা তার ছেলেকে মৃত বলে ঘোষণা করেন৷ ফুটফুটে শিশুটির মর্মান্তিক মৃত্যুতে কালিকাপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top