News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্ব চ্যাম্পিয়নশিপের মঞ্চে হার অমিতের, জিতলেন রুপো পদক
Image

বিশ্ব চ্যাম্পিয়নশিপের মঞ্চে হার অমিতের, জিতলেন রুপো পদক

মস্কো, ২২ সেপ্টেম্বর জুন (হি.স.) : বিশ্ব চ্যাম্পিয়নশিপের মঞ্চে আশা ভঙ্গ হল ভারতীয় বক্সার অমিত পাঙ্ঘালের। সোনা জয়ের অদূরেই থামতে হল অমিতকে। বিশ্ব চ্যাম্পিয়নশিপের মঞ্চ থেকে ঐতিহাসিক রুপো নিয়েই ফিরতে হচ্ছে হরিয়ানার এই বক্সারকে। 


শুক্রবার প্রথম ভারতীয় পুরুষ বক্সার হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে ইতিহাস গড়েছিলেন। কিন্তু শনিবার সোনা জয়ের অদূরেই থামতে হল অমিত পাঙ্ঘালকে। 
অলিম্পিক সোনাজয়ী উজবেক বক্সার শাখোবিদিন জইরভের বিরুদ্ধে সোনা জয়ের লড়াই খুব একটা সহজ ছিল না অমিতের জন্য। তবু শনিবার ৫২ কেজি ফ্লাই বিভাগের ফাইনালে নিজেকে শীর্ষে নিয়ে গিয়ে সাহসী লড়াই ছুঁড়ে দেন ভারতীয় বক্সার। তবে শেষরক্ষা হয়নি। জইরভের কাছে ০-৫ ব্যবধানে হেরে রুপোর পদক গলায় ঝুলিয়েই সন্তুষ্ট থাকতে হল অমিতকে। অমিতের রুপোর পাশাপাশি রাশিয়ার একাতেরিনবার্গে ৬৩ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতে নিয়েছেন মনীশ কৌশিক। 


উল্লেখ্য, এর আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপের মঞ্চে বিজেন্দর সিং, বিকাশ কৃষ্ণান কিংবা শিবা থাপা’রা ব্রোঞ্জ জিতলেও রুপো জয় এই প্রথম। শুক্রবার কাজাখস্তানের সাকেন বিবিসিনোভকে ৩-২ ব্যবধানে পরাজিত করে ইতিহাস গড়েন পাঙ্ঘাল। প্রথম ভারতীয় বক্সার হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালের ছাড়পত্র জোগাড় করেন তিনি। বিজেন্দর সিং, বিকাশ কৃষ্ণানরা যা পারেননি তাই করে দেখান হরিয়ানার বছর তেইশের এই বক্সার। এর আগে ২০০৯ বিজেন্দর সিং, ২০১১ বিকাশ কৃষ্ণান, ২০১৫ শিবা থাপা ও ২০১৭ বিশ্ব চ্যাম্পিয়নশিপের মঞ্চে ব্রোঞ্জ জেতেন গৌতম বিধুরি। 

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top