News Flash

  • Home
  • Uncategorized
  • পাকিস্তানে বাস দুর্ঘটনায় নিহত ২৬
Image

পাকিস্তানে বাস দুর্ঘটনায় নিহত ২৬

ইসলামাবাদ, ২২ সেপ্টেম্বর (হি. স.) : পাকিস্তানে রবিবাসরীয় সকালে মর্মান্তিক বাস দুর্ঘটনার শিকার হলেন অন্তত ২৬ জন যাত্রী। ঘটনায় আহত হয়েছেন একাধিক যাত্রী। তাঁদের চিলাসের জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। গিলগিট-বালতিস্তান সরকারের মুখপাত্র ফৈজনুল্লাহ ফিরাক দুর্ঘটনার কথা জানিয়েছেন।


ফৈজনুল্লাহ ফিরাক জানিয়েছেন, মৃত ও আহতদের মধ্যে রয়েছেন পাকিস্তান সেনার সদস্যরাও। ডিএইচকিউ হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। মৃতদের শনাক্তকরণের কাজ চলছে। ডিয়ামার পুলিশ সূত্রে খবর, যাত্রীবাহী বাসটি একটি প্রাইভেট বাস ছিল।

শনিবার রাতে স্কার্দু থেকে রাওয়ালপিন্ডির উদ্দেশে রওনা হয় সেটি। রবিবার সকালে ড্রাইভার বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় পাহাড়ে ধাক্কা খায় বাসটি। কিন্তু কীভাবে নিয়ন্ত্রণ হারাল তা এখনও পরিষ্কার হয়নি। মৃত ও আহতরা বেশিরভাগই স্কার্দুর বাসিন্দা বলে জানা গিয়েছে। উদ্ধারকাজে হাত লাগিয়েছে পাকিস্তান সেনা হেলিকপ্টারও। অ্যাম্বুলেন্সের মাধ্যমে দেহ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top