News Flash

  • Home
  • Uncategorized
  • যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে নিগ্রহ : স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিশদ রিপোর্ট
Image

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে নিগ্রহ : স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিশদ রিপোর্ট

কলকাতা, ২০ সেপ্টেম্বর (হি.স.): পড়ুয়া বিক্ষোভে বৃহস্পতিবার অগ্নিগর্ভ হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। নিগ্রহের শিকার হন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। যাদবপুরের ঘটনায় বিস্তারিত রিপোর্ট পাঠানো হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে। সূত্রের খবর, শুক্রবার বিকেলেই দুই কেন্দ্রীয় মন্ত্রী কলকাতায় আসছেন। কারা আসছেন, তাঁদের নাম এখনও পর্যন্ত জানা যায়নি। এ রাজ্যের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়-র ওপর হামলার ঘটনা এবং রাজ্যপাল জগদীপ ধানকরকে আটক করে রাখার ঘটনার সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, তদন্ত ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের বিষয়টি খতিয়ে দেখবেন তাঁরা।

গতকালের যদবপুরের ঘটনার প্রতিবাদে শুক্রবার বেলা ১২টায় যাদবপুর থানায় গিয়ে সরকারিভাবে ডায়েরি করবেন অগ্নিমিত্রা পাল। এরপর একটি মিছিল বার হবে বিজেপি-র রাজ্য অফিসের সামনে থেকে। তাতে বিজেপি-র দুই সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায় এবং সায়ন্তন বসুর থাকার কথা। বিজেপির রাজ্য নেতৃত্বের কর্মসূচী প্রতিবাদ যাত্রায় অংশ নিতে পারেন দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মী। রাজভবনে গিয়ে দেখা করবেন ও কথাও বলবেন মাননীয় রাজ্যপাল জগদীপ ধানকরের সঙ্গে।

উল্লেখ্য, গতকাল এবিভিপি-র নবীন বরণ অনুষ্ঠানকে ঘিরে বুধবার বিকেলের পর উত্তেজনা ছড়ায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। অনুষ্ঠানে যোগ দিতে গেলে সেখানে পড়ুয়াদের কাছে আটক হন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। প্রায় পাঁচ ঘণ্টা আটকে থাকতে হয় তাঁকে। তুমুল কথা কটাকাটি হয় দু’পক্ষের মধ্যে। পরিস্থিতি ক্রমে জটিল হলে রাজ্যপাল জগদীপ ধনকর ঘটনাস্থলে গিয়ে ‘উদ্ধার’ করে নিয়ে আসেন বাবুলকে। কিছুক্ষণের জন্য রাজ্যপালের গাড়িও আটকে দেয় যাদবপুরের পড়ুয়ারা।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top