News Flash

  • Home
  • Uncategorized
  • প্রচুর বেআইনি বিদেশি মদ উদ্ধার, আবগারি কর্মীকে পিটিয়ে পলাতক চালক ও সহচালক
Image

প্রচুর বেআইনি বিদেশি মদ উদ্ধার, আবগারি কর্মীকে পিটিয়ে পলাতক চালক ও সহচালক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্ঢেম্বর৷৷ দুর্গোৎসবকে ঘিরে ত্রিপুরায় বিদেশি মদের বেআইনি মজুত বাড়ছে৷ ফলে শুক্রবার আবগারি দফতরের অভিযানে প্রচুর বিদেশি মদ উদ্ধার হয়েছে৷ এদিকে, মদ পাচারে ব্যবহৃত গাড়ির চালক এবং সহ-চালক আবগারি দফতরের কর্মীকে আক্রমণ করে পালিয়ে যায়৷


আজ সকালে আবগারি দফতরের সিনিয়র ইন্সপেক্টর সনৎ দেওয়ানের নেতৃত্বে বিভাগীয় কর্মীরা বেআইনি বিদেশি মদ উদ্ধার অভিযানে নামেন৷ গোপন সূত্রের খবরের ভিত্তিতে আগরতলা-মোহনপুর রাস্তায় তিনটি স্থানে ওত পেতে বসেন তাঁরা৷ তবে, গুর্খাবস্তি নেহরু পার্ক সংলগ্ণ ট্রাফিক পয়েন্টের সামনে মদ বোঝাই ট্রাক আটক করতে সক্ষম হন তাঁরা৷


আবগারি দফতরের সিনিয়র ইন্সপেক্টর সনৎ দেওয়ান বলেন, টিআর ০১ ওয়াই ১৬৮২ নম্বরের ট্রাক থেকে ৪৭ কার্টুন বিদেশি মদ, ৩৪ কার্টুন ক্যান বিয়ার এবং ১৫ কার্টুন বিয়ার উদ্ধার হয়েছে৷ তবে, ওই ট্রাকের চালক এবং সহ-চালক পালতে সক্ষম হয়েছে৷ তিনি জানান, ট্রাক আটক করার পর চালক এবং সহ-চালক পালানোর চেষ্টা করেছিল৷ তাদের আটক করতে গিয়ে আবগারি কর্মী তন্ময় আচার্য আক্রান্ত হয়েছেন৷ ওই দুজন তাঁকে রড দিয়ে প্রহার করে পালিয়ে যায়৷ সনৎবাবু জানান, তন্ময় আচার্যের মাথায় এবং ঘারে প্রচণ্ড আঘাত লেগেছে৷ তাঁকে আইজিএম হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তিনি বলেন, পুজোর আগে এ-ধরনের অভিযান জারি থাকবে৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top