News Flash

  • Home
  • Uncategorized
  • বিজ্ঞপ্তি জারি হল ১৪৪ ধারার বিকল্প নথিও ভোটে গ্রহণযোগ্য
Image

বিজ্ঞপ্তি জারি হল ১৪৪ ধারার বিকল্প নথিও ভোটে গ্রহণযোগ্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্ঢেম্বর৷৷ বারধারঘাট কেন্দ্রে উপনির্বাচনকে ঘিরে ১৪৪ ধারা জারি করার ঘোষণা দিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা ড় সন্দীপ মাহাত্মে এন৷ আগামী ২২ সেপ্ঢেম্বর থেকে ২৭ সেপ্ঢেম্বর পর্যন্ত এই আদেশ কার্য্যকর থাকবে৷ এদিকে, বাধারঘাট কেন্দ্রে উপনির্বাচনে বিকল্প নথি দেখিয়েও ভোটাররা ভোট দিতে পারবেন৷


আগামী ২৩ সেপেম্বর বাধারঘাট (এস সি) বিধানসভা নির্বাচনী ক্ষেত্রের উপনির্বাচন অনুষ্ঠিত হবে৷ এই উপনির্বাচনের ভোটগণনা হবে আগামী ২৭ সেপ্ঢেম্বর৷ পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা ড় সন্দীপ মাহাত্মে এন এক আদেশে ভোটগ্রহণ পর্ব এবং ভোটগণনা প্রক্রিয়া নির্বিঘে সম্পন্ন করার লক্ষ্যে এক আদেশে ফৌজদারি দণ্ডবিধি ১৯৭৩-এর ১৪৪ ধারা জারি করেছেন৷


এ-বিষয়ে পশ্চিম জেলার জেলাশাসক বিজ্ঞপ্তি জারি করে বলেছেন, বাধারঘাট(এস সি) বিধানসভা নির্বাচনী ক্ষেত্রের ভোটগণনা কেন্দ্রগুলির ২০০ মিটার এলাকার মধ্যে ২২ সেপ্ঢেম্বর এবং গণনা কেন্দ্রে ২৭ সেপ্ঢেম্বর পাঁচ বা ততোধিক ব্যক্তির জমায়েত নিষিদ্ধ করা হয়েছে৷ এই আদেশে বলা হয়েছে, কনভয়ে তিনটি গাড়ির অতিরিক্ত গাড়ি থাকতে পারবে না৷ দ্বিচক্রযানে কোনও আরোহী থাকতে পারবে না৷ এমনকি, কোনও দ্বিচক্রযান ২৩ সেপ্ঢেম্বর ভোটগ্রহণের দিন একসাথে চলাফেরা করতে পারবে না৷ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, এই আদেশ আগামী ২৭ সেপ্ঢেম্বর পশ্চিম ত্রিপুরা জেলার ভোটগণনা কেন্দ্রের প্রাঙ্গণে কার্যকর থাকবে৷ এদিকে, রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুসারে কোনও ব্যক্তি বাঁশের টুকরো, কাঠের ফাইল, রড, জি আই পাইপ, সেল ফোন (যদি অনুমতি না থাকে) বহন করতে পারবেন না, এই আদেশ বলবৎ থাকবে৷


জেলাশাসক বলেন, এই আদেশ সামরিক বাহিনী, আধা সামরিক বাহিনী, পুলিশ এবং আইন-শৃঙ্খলা রক্ষার কাজে নিযুক্ত বিভিন্ন এজেন্সির ক্ষেত্রে প্রযোজ্য হবে না৷ তবে, এই আদেশ অমান্যকারীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারায় উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে৷


এদিকে, বিকল্প নথি দেখিয়ে উপনির্বাচনে ভোট দিতে পারবেন ভোটাররা৷ রাজ্য নির্বাচন দপ্তর জানিয়েছে, সচিত্র ভোটার পরিচয়পত্র দেখিয়ে ভোটারগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন৷ তবে যে সমস্ত ভোটার সচিত্র ভোটার পরিচয়পত্র দেখাতে পারবেননা তারা বিকল্প বিভিন্ন নথি দেখিয়েও ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন৷ পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, কেন্দ্রীয় ও রাজ্য সরকার, পি এস ইউ, পাব্লিক লিমিটেড কোম্পানীগুলিতে কর্মরত কর্মচারীদের জন্য ইসু্যু করা সচিত্র পরিচয়পত্র, ব্যাঙ্ক/পোস্ট অফিস থেকে ইসু্যু করা ছবিযুক্ত পাসবুক, প্যানকার্ড, এন পি আর-র আওতায় আর জি আই কর্তৃক ইসু্যু করা স্মার্ট কার্ড, এম জি এন রেগা-র জবকাড, শ্রম মন্ত্রকের প্রকল্পে ইসু্যু করা হেলথ ইনসিওরেন্স স্মার্ট কার্ড, ছবি সহ পেনশনের নথি, এম পি/এম এল এ/ এম এল সি দের ইসু্যু করা সরকারি পরিচয়পত্র এবং আধারকার্ড ভোটে বিকল্প নথি হিসেবে ব্যবহার করা যাবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top