News Flash

  • Home
  • Uncategorized
  • ২১ অক্টোবর হরিয়ানা, মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন, জানাল কমিশন
Image

২১ অক্টোবর হরিয়ানা, মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন, জানাল কমিশন

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (হি.স.) : দীর্ঘ প্রতীক্ষার অবসান| মহারাষ্ট্র ও হরিয়ানা-এই দুই রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা| শনিবার দুপুর বারোটা নাগাদ সাংবাদিক বৈঠক করে মহারাষ্ট্র ও হরিয়ানা, এই দুই রাজ্যে এক দফায় বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা| হরিয়ানা ও মহারাষ্ট্র এই দুই রাজ্যেই ভোটগ্রহণ হবে ২১ অক্টোবর| উভয় রাজ্যেই ভোটের ফলাফল ঘোষণা হবে আগামী ২৪ অক্টোবর|

মহারাষ্ট্র ও হরিয়ানায় বিধানসভা নির্বাচনের ভোটের দিনই, উত্তর প্রদেশ, রাজস্থান ও পঞ্জাব-সহ দেশের ১৮টি রাজ্যে উপ-নির্বাচনের ভোটগ্রহণ হবে| ১৮টি রাজ্যের মোট ৬৪টি বিধানসভা আসনে উপ-নির্বাচনের ভোট হবে| ওই দিনই বিহারের সমস্তিপুর লোকসভা আসনেও ভোটগ্রহণ হবে| এই বিষয়ে তিনি আরও জানিয়েছেন, আগামী ২১ অক্টোবর অরুণাচল প্রদেশ, বিহার, ছত্তিশগড়, অসম, গুজরাট, হিমাচল প্রদেশ, কর্ণাটক, কেরল, মধ্যপ্রদেশ, মেঘালয়, ওডিশা, পুদুচেরি, পঞ্জাব, রাজস্থান, সিকিম, তামিলনাড়ু, তেলেঙ্গানা এবং উত্তর প্রদেশে উপ-নির্বাচনের ভোট হবে| ওই দিন ১৮টি রাজ্যের ৬৪টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে| উপ-নির্বাচনের ফলাফল ঘোষণা হবে ২৪ অক্টোবর|

সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা জানিয়েছেন, ‘হরিয়ানা ও মহারাষ্ট্র এই দুই রাজ্যে পাঁচ বছরের বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে, যথাক্রমে ২ নভেম্বর (হরিয়ানা) ও ৯ নভেম্বর (মহারাষ্ট্র)| হরিয়ানায় মোট ভোটারের সংখ্যা ১.৮২ কোটি এবং মহারাষ্ট্রে মোট ভোটারের সংখ্যা ৮.৯৪ কোটি|’ মহারাষ্ট্রের মাওবাদী অধ্যুষিত অঞ্চলে নিরাপত্তা প্রসঙ্গে সুনীল আরোরা জানিয়েছেন, ‘মহারাষ্ট্রের গড়চিরৌলি এবং গোন্ডিয়ায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হবে|’ সমস্ত রাজনৈতিক দলের কাছে প্ল্যাস্টিক বর্জনের আর্জি জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার| সুনীল আরোরা জানিয়েছেন, ‘সমস্ত রাজনৈতিক দলগুলির কাছে অনুরোধ করছি, নির্বাচনী প্রচারে প্ল্যাস্টিকের ব্যবহার এড়িয়ে চলুন এবং পরিবেশ-বান্ধব সামগ্রী ব্যবহার করুন|’

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ৬৪টি বিধানসভা আসনের মধ্যে ১৫টি কর্ণাটকে এবং ১১টি উত্তর প্রদেশে| এছাড়াও অরুণাচল প্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, মেঘালয়, ওডিশা এবং পুদুচেরির একটি করে বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে| আবার ২১ অক্টোবর অসমের চারটি আসন, সিকিমের তিনটি আসন, বিহারের পাঁচটি আসন, গুজরাটের চারটি আসন, হিমাচল প্রদেশের দু’টি আসন, কেরলের পাঁচটি আসন, পঞ্জাবের চারটি আসন এবং রাজস্থান ও তামিলনাড়ুর দু’টি করে বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে|

মহারাষ্ট্র ও হরিয়ানা বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা জানিয়েছেন, আগামী ২৭ সেপ্টেম্বর নির্বাচনী বিজ্ঞপ্তি জারি করা হবে| মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন হল ৪ অক্টোবর এবং মনোনয়ন পত্র প্রত্যাহারের অন্তিম দিন ৭ অক্টোবর| নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পরই মহারাষ্ট্র ও হরিয়ানায় লাগু হয়ে গেল নির্বাচনী আচরণ বিধি|

হরিয়ানা : হরিয়ানায় মোট বিধানসভা আসনের সংখ্যা হল ৯০| তার মধ্যে ১৭টি আসন তফশিলি জাতির জন্য সংরক্ষিত| ২০১৪ সালের হরিয়ানা বিধানসভা নির্বাচনে ৯০টি আসনের মধ্যে ৪৭টি আসনে জয়লাভ করেছিল ভারতীয় জনতা পার্টি| কংগ্রেস মাত্র ১৫টি আসনে জয়লাভ করেছিল| ৪৭টি আসনে জয়লাভ করে হরিয়ানায় ক্ষমতায় আসে মনোহর লাল খাট্টা-র সরকার|

মহারাষ্ট্র : মহারাষ্ট্রে মোট বিধানসভা আসনের সংখ্যা হল ২৮৮| তার মধ্যে ২৯টি আসন তফশিলি জাতি এবং ২৫টি আসন তফশিলি উপজাতির জন্য সংরক্ষিত| ২০১৪ সালের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ১২২টি আসনে জয়লাভ করেছিল বিজেপি, শিবসেনা জয়ী হয়েছিল ৬৩টি আসনে, কংগ্রেস এবং ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি, যথাক্রমে ৪২টি ও ৪১টি আসনে জয়ী হয়েছিল|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top