News Flash

  • Home
  • Uncategorized
  • অনুমতি ছাড়া ভারতে থাকার কোনও অধিকার নেই বিদেশিদের, এনআরসি নিয়ে দাবি খট্টরের
Image

অনুমতি ছাড়া ভারতে থাকার কোনও অধিকার নেই বিদেশিদের, এনআরসি নিয়ে দাবি খট্টরের

চণ্ডীগড়, ২১ সেপ্টম্বর (হি.স.) দেশের প্রতিটি রাজ্যেই জাতীয় নাগরিক পঞ্জীর কার্যকর করার পক্ষেও সওয়াল করলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। অনুমতি ছাড়া কোনও বিদেশি নাগরিকদের ভারতে থাকার কোনও অধিকার নেই বলে শনিবার জানিয়েছেন তিনি।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মনোহর লাল খট্টর জানিয়েছেন, জাতীয় নাগরিক পঞ্জী হল জাতীয় সিদ্ধান্ত। কেন্দ্রীয় সরকার বিষয়টি আগেই স্পষ্ট করে দিয়েছে। হরিয়ানা সহ গোটা দেশেই তা কার্যকর হবে। অনুমতি ছাড়া কোনও বিদেশি নাগরিকদের ভারতে থাকার কোনও অধিকার নেই। জাতীয় নাগরিক পঞ্জী কোনও রাজনৈতিক ইস্যু নয়। এটার সঙ্গে দেশের কল্যাণ জড়িত। এটিকে কোনও ভাবে নির্বাচনী ইস্যু করা উচিত।

বিজেপিই যে রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে তা মনে করিয়ে দিয়ে মনোহর লাল খট্টর জানিয়েছেন, দেওয়ালির আগেই হরিয়ানায় সরকার গড়বে বিজেপি। নির্বাচনের আগে দুই বড়মাপের নেতা বিজেপিতে যোগ দিয়েছে। ফলে এবার ৭৫-এর বেশি আসন পাবে বিজেপি। জোটসঙ্গী শিরোমণি আকালি দলের সঙ্গেও যে বিজেপির সম্পর্ক খুব ভাল রয়েছে তাও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য ২১ অক্টোবর ভোটগ্রহণ হবে হরিয়ানায়। ২৪ অক্টোবর ফলাফল ঘোষণা। ১.৮২ কোটি ভোটার রয়েছে রাজ্যে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top