News Flash

  • Home
  • Uncategorized
  • পিএসইউ’র পেনশনার্সদের বৈষম্য দূর করার নির্দেশ আদালতের
Image

পিএসইউ’র পেনশনার্সদের বৈষম্য দূর করার নির্দেশ আদালতের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্ঢেম্বর ৷৷ সরকার অধিকৃত সংস্থার পেনশনারদের পেনশন প্রদানের ক্ষেত্রে বৈষম্য দূর করার নির্দেশ দিল আদালত৷ এর ফলে দীর্ঘদিনের জটিল সমস্যার সমাধানের পথ উন্মুক্ত হল৷ অল ত্রিপুরা ইপিএফ পেনশনার্স এন্ড এমপ্লয়ীজ এসোসিয়েশনের জেনারেল সেক্রেটারী দূর্গেশ চৌধুরী ত্রিপুরা সরকারের পেনশনারদের মত সমপরিমাণে আন্ডারটেকিং কর্মচারী এবং পেনশনারদের পেনশন প্রদানের দাবি জানিয়ে উচ্চআদালতে মামলা দায়ের করেন৷


বিগত বামফ্রন্ট সরকার এবং টিইউজেএস-কংগ্রেস জোট সরকার কর্তৃক সৃষ্ট বৈষম্যমূলক সাত ধরনের পেনশন ফর্মূলার বিরুদ্ধে সংশ্লিষ্ট সরকারি অফিসারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য শ্রী চৌধুরী তার দীর্ঘ রিট পিটিশনে আদালতের হস্তক্ষেপ দাবি করেন৷ পরবর্তী সময়ে মাননীয় বিচারপতি সঞ্জয় কারোলের নেতৃত্বে গঠিত ডিভিশন বেঞ্চে উক্ত মামলার শুনানি হয়৷

মাননীয় বিচারপতিদ্বয় রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার এবং মামলাকারীর পক্ষে কলকাতা হাইকোর্ট থেকে আগত বিশিষ্ট আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় এবং দেবাশিস বন্দোপাধ্যায়ের সওয়াল জবাব শেষ হবার পর মাননীয় হাইকোর্ট (ডিভিশন বেঞ্চ) রাজ্য সরকারকে আগামী ছয়মাসের মধ্যে ১৭০ (একশত সত্তর) জন মামলার আবেদনকারীদের পেনশন প্রদানের বিষয়টি বিবেচনার নির্দেশ দেন৷


উক্ত রায়ের পাশাপাশি বৈষম্যমূলক পেনশন প্রদান এবং সম্প্রতি রাজ্য সরকারের এক আদেশমূলে বেসরকারি সাংবাদিকদের পেনশন এক হাজার থেকে বাড়িয়ে দশ হাজার টাকা পেনশন প্রদানের বিষয়টিও রায়ে অন্তর্ভুক্ত হয় এবং এই বিষয়গুলির উপর সরকারকে স্পষ্টীকরণ করার জন্য আবেদনকারীকে সুযোগ প্রদান করা হয়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top