News Flash

  • Home
  • Uncategorized
  • যাদবপুর কান্ডের নিন্দা জানালেন মুখ্যমন্ত্রী বিপ্লব
Image

যাদবপুর কান্ডের নিন্দা জানালেন মুখ্যমন্ত্রী বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্ঢেম্বর৷৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে বাবুল সুপ্রিয়-কে হেনস্তার ঘটনায় কড়া ভাষায় নিন্দা জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব৷ তিনি টুইট করে বলেন, বিশ্ববিদ্যালয় বিদ্যা অর্জনের স্থান৷ সেখানে বামপন্থী গুন্ডাদের কোন স্থান নেই৷


বৃহস্পতিবার, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপি-র অনুষ্ঠানে অংশ নিতে গেলে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ছাত্র বিক্ষোভের সম্মুখীন হন৷ তাঁকে কিল, চর, ঘুষিও মেরেছেন পড়ুয়ারা৷ শুধু তাই নাই, রাত ৮টা পর্যন্ত তাঁকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে অবরুদ্ধ করে রাখেন তাঁরা৷ এমনকি রাজ্যপালের হস্তক্ষেপেও বাবুল সুপ্রিয়-কে উদ্ধারে ১ ঘন্টারও বেশি সময় লেগেছে৷ গতকালের নজিরবিহীন ওই বিক্ষোভ কলঙ্কিত করেছে শিক্ষাঙ্গন-কে, এমনটা মনে করা অস্বাভাবিক হবে না৷


কেন্দ্রীয় মন্ত্রী-কে বিশ্ববিদ্যালয় চত্ত্বরে হেনস্থার ঘটনায় দেশ জুড়ে নিন্দার ঝড় উঠেছে৷ তাতে যোগ দিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবও৷ আজ তিনি এক টুইট বার্তায় বলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী বাবুল সুপ্রিয়র উপর হামলা এবং হেনস্থার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি৷ সাথে যোগ করেন, আমি অবাক হয়েছি, বিশ্ববিদ্যালয় বিদ্যা অর্জনের স্থান, ওই জায়গা চরম বাম গুন্ডামির প্রজনন ক্ষেত্র নয়৷ তিনি কটাক্ষ করে বলেন, এ-জন্যই সারা ভারতে মানুষ বাম দলগুলিকে প্রত্যাখ্যান করেছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top