News Flash

  • Home
  • Uncategorized
  • এনআরসি আতঙ্কে ময়নাগুড়িতে আত্মঘাতী যুবক
Image

এনআরসি আতঙ্কে ময়নাগুড়িতে আত্মঘাতী যুবক

ময়নাগুড়ি, ২০ সেপ্টেম্বর (হি. স.) : এনআরসি আতঙ্কে আত্মঘাতী হয়েছেন এক যুবক । এমনটাই অভিযোগ উঠল জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকালে ময়নাগুড়ি থানার বড়কামাত এলাকায় একটা রেল ক্রসিং-এর গেটে গলায় গামছা জড়িয়ে ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখা যায় ওই এলাকারই বাসিন্দা অন্নদা রায়কে। স্থানীয় বাসিন্দারা এই দৃশ্য দেখে খবর দেন পুলিশে। পুলিশ এসে দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়।অন্নদার দাদা দক্ষদা রায় অভিযোগ করেছেন, অসমে এনআরসি হওয়ার পর থেকেই তাঁর ভাইয়ের মনে আতঙ্ক গ্রাস করেছিল। তিনি ভাবতেন পৈত্রিক জমির কাগজ না থাকায় এনআরসি হলে ভিটেমাটি সব চলে যাবে। এই আতঙ্কেই আত্মহত্যা করেছেন অন্নদা, এমনটাই দাবি তাঁর দাদার। এই মর্মে পুলিশের কাছে একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন তিনি।

জলপাইগুড়ির পুলিশ সুপার অভিষেক মোদী জানিয়েছেন, এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। এখনও পর্যন্ত মৃতের কাছ থেকে কিংবা বাড়ির কোথাও থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। সত্যিই এনআরসি নাকি অন্য কোনও কারণ, তা নিয়ে তদন্ত করছেন তাঁরা। স্থানীয়দের সঙ্গে কথা বলা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, খুবই শান্ত স্বভাবের ছিলেন অন্নদা। কোনও রকম নেশা করতেন না। খারাপ ব্যবহার ছিল না। তবে বেশ কিছুদিন ধরে একটা মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। বছর তিনেক আগেও একবার অন্নদা আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top