News Flash

  • Home
  • Uncategorized
  • চর সন্দেহে শ্রমিককে গলা কেটে খুন করল মাওবাদীরা
Image

চর সন্দেহে শ্রমিককে গলা কেটে খুন করল মাওবাদীরা

রায়পুর, ২০ সেপ্টেম্বর (হি. স.) : ফের মাওবাদী সন্ত্রাস ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলায়। পুলিশের চর সন্দেহে এক শ্রমিককে গলা কেটে খুন করার অভিযোগ উঠল মাওবাদীদের বিরুদ্ধে। এব্যাপারে শুক্রবার পুলিশ জানিয়েছে, কিরানদুল থানা এলাকার পারপা গ্রামের কাছে বুধরাম তাতী নামে স্থানীয় গ্রামের বাসিন্দা ওই শ্রমিকের দেহ গলা কাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে। এক শীর্ষ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে উদ্ধার করা একটি মাওবাদী লিফলেটে উল্লেখ করা হয়েছে, “যে বা যারাই অর্থের জন্য পুলিশকে তথ্য সরবরাহের কাজ করবে তাদের ক্ষেত্রেই ‘জন আদালতে (নক্সালস ক্যাঙ্গারু কোর্ট)’ একই পরিণতি হবে।”

পুলিশের সঙ্গে নিহত বুধরাম তাতীর যোগসূত্র অস্বীকার করে ওই শীর্ষ কর্মকর্তা জানান, নিহত ব্যক্তি রাজধানী রায়পুর থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত কিরানদুল অঞ্চলের টিকানপাল গ্রামের বাসিন্দা এবং পেশায় শ্রমিক। তিনি আরও জানান, বৃহস্পতিবার সন্ধ্যার ঘটনায় অভিযুক্তদের সন্ধানে এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top