News Flash

  • Home
  • Uncategorized
  • সাফাই কর্মীদের দুরবস্থার জন্য বামফ্রন্ট সরকারকে দায়ী করেছেন মঞ্জু দিলের
Image

সাফাই কর্মীদের দুরবস্থার জন্য বামফ্রন্ট সরকারকে দায়ী করেছেন মঞ্জু দিলের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ সেপ্ঢেম্বর৷৷ ত্রিপুরায় সাফাই কর্মীদের দুরবস্থার জন্য কার্যত পূর্বতন বামফ্রন্ট সরকারকে কাঠগড়ায় দাঁড় করালেন সাফাই কর্মী জাতীয় কমিশনের সদস্যা মঞ্জু দিলের৷ তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, ত্রিপুরায় সাফাই কর্মীদের জন্য সরকারি দফতরে অনুমোদিত পদ নেই৷ তাই তাঁদের অর্থ-সামাজিক উন্নয়ন হয়নি৷

বুধবার তিনি আগরতলায় ত্রিপুরা রাজ্য অতিথিশালায় সাংবাদিক সম্মেলনে বলেন, কেমন আছেন সাফাই কর্মীরা, তা বুঝতে এবং জানতেই ত্রিপুরায় এসেছি৷ কিন্তু তাঁদের অবস্থা দেখে ভীষণ বিস্মিত হয়েছি৷ তিনি ক্ষোভের সুরে বলেন, সাফাই কর্মীদের সুরক্ষা সামগ্রী ত্রিপুরায় সামগ্রিকভাবে প্রদান করা হয় না৷ কোনও কোনও ক্ষেত্রে সুরক্ষা সামগ্রী দেওয়া হয় ঠিকই, কিন্তু সেগুলি অত্যন্ত নিম্নমানের হওয়ায় খুব অল্প সময়ে তা নষ্ট হয়ে যাচ্ছে৷

তাঁর কথায়, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে সাফাই কর্মীদের নর্দমায় নামানো যাবে না৷ তবে, বিশেষ ক্ষেত্রে নর্দমায় নামানো হলে তাঁদের জন্য সমস্ত সুরক্ষা সামগ্রী সুনিশ্চিত করতে হবে৷ এদিন তিনি বলেন, ভারত সরকার গরিবদের স্বাস্থ্য পরিষেবায় আয়ুষ্মান ভারত প্রকল্প এনেছে৷ সেক্ষত্রে ত্রিপুরায় সাফাই কর্মী ওই প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছেন কিনা তা সুনিশ্চিত করার জন্য পশ্চিম ত্রিপুরা জেলাশাসককে নির্দেশ দিয়েছি৷ সাথে যোগ করেন, প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রত্যেক সাফাই কর্মীর ঘর বরাদ্দ সুনিশ্চিত করার জন্যও নির্দেশ দিয়েছি৷ তাঁর কথায়, যারা আয়ুষ্মান ভারত প্রকল্পে এখনও অন্তর্ভুক্ত হয়নি এবং প্রধানমন্ত্রী অবাস যোজনায় ঘর পায়নি তাঁদের চিহ্ণিত করে সমস্ত সুযোগ সুবিধা প্রদান করার জন্য বলেছি৷

আজ মঞ্জু দিলের উষ্মা প্রকাশ করে বলেন, ত্রিপুরায় সাফাই কর্মীদের অর্থনৈতিক মানোন্নয়ন কোনওভাবেই সম্ভব নয়৷ কারণ, তাঁরা প্রতিদিন ২৩০ টাকা মজুরি পাচ্ছেন৷ তবে, অধিকাংশ ক্ষেত্রে তারা মাত্রা ১৬০ টাকা দৈনিক মজুরি পাচ্ছেন৷ ওই সামান্য মজুরি দিয়ে সংসার প্রতিপালন কোনওভাবেই সম্ভব নয়৷ শুধু তা-ই নয়, ত্রিপুরায় সাফাই কর্মীদের জন্য সরকারি দফতরে একটিও অনুমোদিত পদ নেই৷ পূর্বতন সরকার কেন তাঁদের জন্য সরকারি দফতরে অনুমোদিত পদ সৃষ্টি করেনি, অসন্তোষ প্রকাশ করে জানতে চেয়েছেন তিনি৷ তাঁর দাবি, সরকারি দফতরে চাকরি মিললে তবেই সাফাই কর্মীদের অর্থনৈতিক মানোন্নয়ন সম্ভব৷ এদিন তাঁর কথায় মনে হয়েছে, সাফাই কর্মীদের দুরবস্থার জন্য কার্যত বামফ্রন্ট সরকারকেই তিনি কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন৷

এদিকে, ত্রিপুরায় সমস্ত সাফাই কর্মীদের বছরে অন্তত দুবার স্বাস্থ্য পরীক্ষার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি৷ শুধু তা-ই নয়, তাঁদের জন্য স্বাস্থ্য শিবিরের আয়োজন বাধ্যতামূলক বলে তা সুনিশ্চিত করতে বলেছেন তিনি৷ এদিন তিনি জানান, ত্রিপুরায় সাফাই কর্মীদের সাথে দীর্ঘ আলোচনা হয়েছে৷ ক্রমশ পরিস্থিতির পরিবর্তন হচ্ছে বলে সাফাই কর্মীরা সন্তোষ প্রকাশ করেছেন৷ কারণ, অতীতে পুর নিগমের সাফাই কর্মীদের কোনও ছুটি ছিল না৷ কিন্তু ত্রিপুরায় সরকার পরিবর্তন হওয়ার পর তাদের জন্য ছুটি বরাদ্দ হয়েছে৷ তাঁর কথায়, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সম কাজে সম বেতন চালু করার জন্য ত্রিপুরা সরকারের দৃষ্টি আকর্ষণ করা হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top