News Flash

  • Home
  • Uncategorized
  • বাধারঘাট উপনির্বাচনে সব বুথে ওয়েব ক্যামেরা চাইল সিপিএম
Image

বাধারঘাট উপনির্বাচনে সব বুথে ওয়েব ক্যামেরা চাইল সিপিএম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্ঢেম্বর৷৷ বাধারঘাট উপনির্বাচনে সমস্ত বুথের ভেতরে এবং বাইরে ওয়েব ক্যামেরা বসানোর দাবি জানিয়েছে সিপিএম৷ রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরণিকান্তিকে লেখা চিঠিতে লোকসভা নির্বাচনে ১৬৮টি বুথে পুনর্নির্বাচনের প্রসঙ্গ টেনে এনে ভোটে কারচুপি আটকানোর জন্য ওই দাবি তুলেছে সিপিএম৷ আজ দলের রাজ্য সম্পাদক গৌতম দাস অবজারভার এবং মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে এই দাবি পেশ করেছেন৷ এদিকে, সিপিআইএম-এর পশ্চিম জেলা কমিটি আজ বাধারঘাট কেন্দ্রে উপনির্বাচনে অবজারভার এবং রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের সাথে দেখা করে অবাধ ও সুষ্ঠু ভোটের দাবি জানিয়েছেন৷


সিপিএম-এর রাজ্য সম্পাদক চিঠিতে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিককে বলেছেন, লোকসভা নির্বাচনে ব্যাপক রিগিং হয়েছে, ওয়েব ক্যামেরার রিপোর্টে তার প্রমাণ মিলেছে৷ তাই, ১৬৮টি বুথেই পুনভর্োটের ঘোষণা করেছিল নির্বাচন কমিশন৷ তিনি বলেন, সম্প্রতি আমরা জানতে পেরেছি, বাধারঘাট কেন্দ্রের উপনির্বাচনে কোনও বুথেই ওয়েব ক্যামেরা বসানো হবে না৷ এতে ভোটে রিগিং বাড়বে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন৷ তাই প্রত্যেক বুথের ভেতরে এবং বাইরে ওয়েব ক্যামেরা বসানোর দাবি জানিয়েছেন তিনি৷ তাঁর কথায়, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রশ্ণে এই ব্যবস্থা করা খুবই জরুরি৷


এর সাথে তিনি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থারও দাবি জানিয়েছেন৷ তিনি বলেছেন, উপনির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সংখ্যক কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী মোতায়েন খুবই জরুরি৷ এই বিষয়টি সুনিশ্চিত করার জন্য রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে আর্জি জানিয়েছেন তিনি৷ সাথে যোগ করেন, পোলিং এজেন্টদের নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব নিতে হবে নির্বাচন কমিশনকে৷
এদিকে, আজ প্রাক্তন উপাধ্যক্ষ পবিত্র করের নেতৃত্বে এক প্রতিনিধি দল নির্বাচন অবজারভার এবং রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের সাথে দেখা করে প্রত্যেক ভোটারের ভোট সুনিশ্চিত করার দাবি জানিয়েছেন৷

এ-বিষয়ে পবিত্র কর বলেন, গণতন্ত্রে প্রত্যেক ভোটারের নিজের পছন্দমোত প্রার্থীকে ভোট দেওয়ার অধিকার রয়েছে৷ সেই অধিকার ছিনিয়ে নেওয়া গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক৷ তাঁর কথায়, ভয়মুক্ত পরিবেশে ভোট পর্ব সম্পন্ন করার দাবি জানানো হয়েছে৷ তাছাড়া, ভোটে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করারও দাবি জানিয়েছেন তাঁরা৷ এদিন প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে ছিলেন সাংসদ ঝরনা দাস বৈদ্য, প্রাক্তন দুই সাংসদ শঙ্করপ্রাসাদ দত্ত এবং জিতেন্দ্র চৌধুরী৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top