News Flash

  • Home
  • Uncategorized
  • নদিয়াপুর স্টেশনে সাদা পোশাকের পুলিশের জালে পাচারকারি, উদ্ধার কোটি টাকার ইয়াবা
Image

নদিয়াপুর স্টেশনে সাদা পোশাকের পুলিশের জালে পাচারকারি, উদ্ধার কোটি টাকার ইয়াবা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্ঢেম্বর৷৷ ফের নিষিদ্ধ নেশার ট্যাবলেট ইয়াবা উদ্ধার করেছে অসম-ত্রিপুরা সীমান্তবর্তী চোরাইবাড়ি থানার পুলিশ৷ গোপন তথ্যের ভিত্তিতে নদিয়াপুর রেলওয়ে স্টেশনে (ত্রিপুরা) শিলচর (দক্ষিণ অসম) থেকে আগরতলাগামী প্যাসেঞ্জার ট্রেনে তালাশি চালিয়ে বিপুল সংখ্যার ইয়াবা ট্যাবলেটগুলি বাজেয়াপ্ত করা হয়েছে৷ এর সঙ্গে গ্রেফতার করা হয়েছে নেশা কারবারি কামরুল আলম (৪৫)-কে৷ সে পাথারকান্দি থানা এলাকার টিলাবাড়ি ১ নম্বর ওয়র্ডের বাসিন্দা প্রয়াত জনৈক আবুল কালামের ছেলে৷


চোরাইবাড়ি থানার ওসি জয়ন্ত দে জানান, সেকেন্ড অফিসার সাধন মজুমদারকে সঙ্গে নিয়ে ট্রেনে অভিযান চালিয়ে নেশা কারবারি কামরুল আলমের হেফাজত থেকে ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে৷ উদ্ধারকৃত ইয়াবাগুলির বাজারমূল্য কমপক্ষে এক কোটি টাকা৷ ধৃত কামরুলের বিরুদ্ধে ২০/১৯ নম্বরে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবসট্যান্সেস অ্যাক্ট, ১৯৮৫ (এনডিপিএস)-এর ২২-সি ধারায় মামলা রুজু করা হয়েছে৷


জানা গেছে, দীর্ঘদিন ধরে আন্তঃরাজ্য নেশা পাচারকারীদের সঙ্গে জড়িত ছিল কামরুল আলম৷ সাধারণ পুলিশ এবং গোয়েন্দা শাখার কাছে তার বিরুদ্ধে অভিযোগ থাকলেও হাতেনাতে পাকড়াও করা সম্ভব হচ্ছিল না৷ আজ অবশ্য গোপন সূত্রে খবর পেয়ে আগে থেকেই নদিয়াপুর স্টেশনে ওত পেতে ছিলেন চোরাইবাড়ি থানার ওসি জয়ন্ত দাস ও সেকেন্ড অফিসার সাধন মজুমদার৷


জানা গিয়েছে, উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী কয়েকদিন দপ্তরের কাজে বহিঃরাজ্যে ছিলে৷ এই সময়ে চোরা কারবারিরা গণহারে পাচারবাণিজ্য চালিয়েছিল৷ সোমবার পুলিশ সুপার পুণরায় দায়িত্ব গ্রহণ করেন৷ তারপরই তিনি অভিযান চালানোর প্রক্রিয়া শুরু করেন৷ মঙ্গলবার তাঁর নেতৃত্বে গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ সাদা পোশাকে ছড়িয়ে ছিটিয়ে ছিল৷ শিলচর-আগরতলাগামী ট্রেনে করে পাথারকান্দির কামরুল আলম দুটি ব্যাক নিয়ে নদীয়াপুর রেল স্টেশনে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে৷ তখন পুলিশ সুপারের নেতৃত্বে সাদা পোশাকে থাকা পুলিশ কামরুলকে আটক করে৷ তার একটি ব্যাগে নয়টি মদের বোতল আর অন্য ব্যাগে ২০,০০০ ইয়াবা টেবলেট পাওয়া যায়৷ চোরবাজারে এই টেবল্যাটের মূল্য প্রায় এক কোটি টাকা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top