News Flash

  • Home
  • Uncategorized
  • এনআরসি: হাইকমান্ডের সাথে মতানৈক্য, প্রদেশ কংগ্রেস সভাপতির পদ ছাড়ছেন প্রদ্যুৎ
Image

এনআরসি: হাইকমান্ডের সাথে মতানৈক্য, প্রদেশ কংগ্রেস সভাপতির পদ ছাড়ছেন প্রদ্যুৎ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্ঢেম্বর৷৷ এনআরসি ইস্যুতে কংগ্রেস হাইকমান্ডের সাথে ত্রিপুরা প্রদেশ সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মনের তীব্র মতানৈক্য দেখা দিয়েছে৷ কারণ, কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব তাঁকে সুপ্রিম কোর্ট থেকে এনআরসি নিয়ে মামলাটি প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন৷ তবে, এনআরসি নিয়ে কোনও সমঝোতা করবেন না, তা হাইকমান্ডকে সাফ জানিয়ে দিয়েছেন প্রদ্যুৎ৷ প্রয়োজনে দলের প্রদেশ সভাপতির পদ এবং প্রাথমিক সদস্যপদও ছাড়তে তৈরি আছেন, তা-ও তিনি জানিয়ে দিয়েছেন৷ এ-বিষয়ে তাঁর সাফ কথা, ত্রিপুরায় বহিরাগতদের কোনও স্থান নেই৷ তাই এনআরসি মামলা প্রত্যাহারের কোনও প্রশ্ণই ওঠে না৷


ত্রিপুরায় এনআরসি চালুর জন্য সুপ্রিম কোর্টে মামলা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মন৷ এছাড়া আরও দুটি মামলা হয়েছে একই দাবিতে৷ কিন্তু অসমে এনআরসির তিক্ত অভিজ্ঞতা থেকে কংগ্রেস ওই ইস্যুতে অবস্থান বদল করাই সুবিধাজনক বলে মনে করছে৷ তাই ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস নেতা লইজিনহো ফেলেইরিও প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে সুপ্রিম কোর্টে দাখিলকৃত এনআরসি মামলা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন৷


এ-বিষয়ে আজ তিনি সরাসরি কিছু বলেননি৷ তবে, তিনি সাফ জানিয়েছেন, এনআরসি ইস্যুতে মামলা প্রত্যাহার নিয়ে এক চুলও নাড়বেন না তিনি৷ তাঁর কথায়, ত্রিপুরায় কোনও বহিরাগতদের জায়গা দেওয়া হবে না৷ এনআরসি হলে ত্রিপুরায় দীর্ঘ সময় ধরে আশ্রিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্ণিত করা যাবে৷ শুধু তা-ই নয়, অবৈধ অনুপ্রবেশকারীদের দেশ থেকে তাড়ানোও সম্ভব হবে৷


তাঁর দাবি, ত্রিপুরায় অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য ভূমিপুত্ররা নানাভাবে বঞ্চিত হচ্ছেন৷ তাই, এ-বিষয়ে কোনও আপস করা সম্ভব নয়৷ কংগ্রেস দল এবং সভাপতি পদ ছাড়ছেন বলে আজ সরাসরি কোনও মন্তব্য করেননি তিনি৷ কিন্তু, দিল্লি গিয়ে কংগ্রেস হাইকমান্ডকে এনআরসি নিয়ে তাঁর অবস্থান এবং সিদ্ধান্ত জানিয়ে দেবেন তিনি৷ তাই, আজই তিনি দিল্লি যাচ্ছেন বলে জানিয়েছেন প্রদ্যুৎ কিশোর৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top