News Flash

  • Home
  • Uncategorized
  • ঈশ্বর হোক অথবা অন্য কোনও মাধ্যম, সমস্ত মানুষকে একত্রিত করার কাজ করে সঙ্ঘ : মোহন ভাগবত

ঈশ্বর হোক অথবা অন্য কোনও মাধ্যম, সমস্ত মানুষকে একত্রিত করার কাজ করে সঙ্ঘ : মোহন ভাগবত

সোলান (হিমাচল প্রদেশ), ১৮ সেপ্টেম্বর (হি.স.): ঈশ্বর হোক অথবা কোনও মাধ্যম, সমস্ত মানুষকে একত্রিত করাই হল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর প্রধান কাজ| বুধবার হিমাচল প্রদেশের সোলান-এ এমনই মন্তব্য করেছেন আরএসএস-এর সরসঙ্ঘচালক ডা. মোহন ভাগবত| আরএসএস প্রধানের কথায়, ঈশ্বরই আমাদের সত্যের পথ দেখায় এবং শুধুমাত্র ঈশ্বরের ভক্তির দ্বারাই পরম সুখ অনুভব করা সম্ভব|

ডা. মোহন ভাগবত এদিন মাল রোডে অবস্থিত শ্রীকৃষ্ণ মন্দিরের উদ্বোধন করেছেন| মন্দিরটি শ্রীকৃষ্ণ বৃদ্ধাশ্রম সংস্থার দ্বারা নির্মাণ করা হয়েছে| সরসঙ্ঘচালক এদিন যথাযথভাবে পূর্জাচর্না করে মন্দিরের উদ্বোধন করেছেন| উপস্থিত ছিলেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর এবং সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী রাজীব সৈজল|

এদিন শ্রীকৃষ্ণ মন্দিরের উদ্বোধন শেষে আরএসএস প্রধান মোহন ভাগবত বলেছেন, জীব সেবা মানেই হল ঈশ্বরের সেবা| সঙ্ঘের কাজ হল কর্মের মাধ্যমে মানুষকে ধর্মের সঙ্গে যুক্ত করা| ঈশ্বর হোক অথবা কোনও মাধ্যম, সমস্ত মানুষকে একত্রিত করাই হল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ-র প্রধান কাজ| এদিন হিমাচলের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর বলেছেন, ‘আধুনিকতার দৌড়ে নিজেদের সভ্যতা, সংস্কৃতি এবং ধর্মকে ভুলে যাচ্ছে মানুষ| মানুষ যত বড় হয়ে উঠুক না কেন, তাঁর সংস্কৃতি, সভ্যতা ও মূল্যবোধগুলি কখনই ভুলে যাওয়া উচিত নয়|’ মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেছেন, এই শ্রীকৃষ্ণ মন্দিরটি মানুষের মধ্যে আস্থা ও বিশ্বাস জাগিয়ে তুলবে সহায়তা করবে|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top