News Flash

  • Home
  • Uncategorized
  • কাশ্মীরে ঢুকতে বাধা যশবন্ত সিনহাকে
Image

কাশ্মীরে ঢুকতে বাধা যশবন্ত সিনহাকে

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (হি.স.) : জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বিলুপ্তির পরে প্রথমবার শ্রীনগর বিমানবন্দরে আসা কসার্ন সিটিজেন গ্রুপের সদস্য যশবন্ত সিনহাকে  আটকে দিল নিরাপত্তা বাহিনী।  মঙ্গলবার কসার্ন সিটিজেন গ্রুপের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা, কপিল কাক, ভারত ভূষণ ও সুষোভা বার্নোদার কাশ্মীর উপত্যকার বর্তমান পরিস্থিতি জানতে শ্রীনগর বিমানবন্দরে পৌঁছেছিলেন।

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, যশবন্ত সিনহা প্রশাসনের কাছে দাবি করেন  এখানে রাজনৈতিক নেতা হিসাবে তিনি আসেননি। একটি স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি হিসাবে তিনি এসেছেন।  তিনি শ্রীনগরে ঢুকতে চেয়েছিলেন কিন্তু প্রশাসনিক আধিকারিকেরা তাঁর এই দাবিকে নস্যাৎ করে দেয়।  যশবন্ত সিনহাকে প্রবেশ অনুমতি না দিলেও ওই স্বেচ্ছা সংস্থার অন্যান্য প্রতিনিধিদের শ্রীনগরে প্রবেশের অনুমতি দেওয়া হয়। যশবন্ত সিনহাকে পরের বিমানে দিল্লিতে ফেরত পাঠানো হয়। অন্যদিকে কপিল কাক, ভারত ভূষণ এবং সুশোভা বার্নোধ কাশ্মীর উপত্যকার বিভিন্ন অঞ্চল ঘুরে দেখার অনুমতি দেওয়া হয়।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top