News Flash

  • Home
  • Uncategorized
  • সেবার মানসিকতাই মানুষকে সেবা করার সুযোগ করে দেয় : মুখ্যমন্ত্রী
Image

সেবার মানসিকতাই মানুষকে সেবা করার সুযোগ করে দেয় : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্ঢেম্বর৷৷ সেবার মধ্যেই শ্রেষ্ঠত্বের পরিচয় মিলে৷ পরিস্থিতি যত চ্যালেঞ্জিং, সেবার ক্ষেত্র তত বেশি সম্প্রসারিত এবং তা প্রমাণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এক কঠিন পরিস্থিতি থেকে দেশকে তিনি নতুন দিশা দেখাচ্ছেন৷ রাজ্য সরকারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখানো পথেই রাজ্যকে শ্রেষ্ঠত্বের দিকে নিয়ে যাচ্ছে৷ মানুষের সেবার মধ্য দিয়েই এ পথে এগিয়ে যেতে হবে৷ আজ আগরতলার জিবি হাসপাতালে অটলবিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যানসার সেন্টারের দ্বারোদঘাটন করে এভাবেই সেবার মানসিকতা নিয়ে সকলকে উদ্বুদ্ধ করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷


তাঁর কথায়, মানুষকে সেবা করার জন্য কে কোন অবস্থানে রয়েছে তা মুখ্য নয়৷ সেবার মানসিকতাই মানুষকে সেবা করার সুযোগ তৈরি করে দেয়৷ তাঁর মতে, রাজনীতির অঙ্গনে থেকেও মানুষের সেবা করার ব্যাপক সুযোগ রয়েছে৷ তবে রাজনীতির এই ক্ষেত্রকে সেবামূলক মানসিকতায় ব্যবহার করতে হবে৷ তাঁর কটাক্ষ, রাজনীতির জন্য যারা এটা ব্যবহার করেন, তারাই নেতিবাচক সমালোচনার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেন৷ তাঁর দাবি, গঠনমূলক সমালোচনা সমৃদ্ধিশালী গণতন্ত্রের জন্য প্রয়োজন৷ রাজ্য সরকার ত্রিপুরাকে সর্বশ্রেষ্ঠ রাজ্য হিসাবে গড়ে তোলার জন্য যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে তা সকলেই অনুধাবন করতে পারবে বলে তিনি অভিমত প্রকাশ করেন৷


মুখ্যমন্ত্রী বলেন, ১৭ সেপ্ঢেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষ্যে ১৪-২০ সেপ্ঢেম্বর ‘সেবা সপ্তাহ’ উদযাপনের অঙ্গ হিসাবে রাজ্যজুড়ে বিভিন্ন সেবামূলক কর্মসূচির আয়োজন করা হচ্ছে৷ সেবা সপ্তাহে মানুষের সেবায় প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর নামে এই ক্যানসার হাসপাতালটি সমর্পিত করতে পেরে তিনি খুশি ব্যক্ত করেন৷ মুখ্যমন্ত্রী বলেন, ১৯৭৫ সালে ত্রিপুরার তৎকালীন মুখ্যমন্ত্রী সুখময় সেনগুপ্ত এই ক্যানসার হাসপাতালটি নির্মাণের জন্য জমি চিহিণত করেছিলেন৷ এ-জন্য তিনি প্রয়াত মুখ্যমন্ত্রী সুখময় সেনগুপ্তকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন৷ তিনি বলেন, সময়ের চক্রে আজ অত্যাধুনিক চিকিৎসা পরিকাঠামো-সহ হাসপাতালটি মানুষের চিকিৎসার জন্য উন্মুক্ত হচ্ছে৷ ফলে, সময়ের সদ্ব্যবহার করা অত্যন্ত প্রয়োজন৷ তাঁর মতে, এই সময়চক্রকে যারা বুঝেন না তাঁরা ৩৭০ ও ৩৫(এ) ধারা বিলোপের অর্থ সম্পর্কেও বুঝতে চান না৷ বুঝতে চান না তিন তালাক প্রথা বিলোপের সুফল সম্পর্কে, কটাক্ষের সুরে বলেন তিনি৷


মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তিন তালাক প্রথা বিলোপ করে দেশের মহিলা সশক্তিকরণে দেশকে নতুন দিশা দেখিয়েছেন, তারও সমালোচনা করা হচ্ছে৷ হিন্দি ভাষা দিবস উপলক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হিন্দিভাষাকে গুরুত্ব দিতে বলেছেন, তারও সমালোচনা হচ্ছে৷ এ সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন, প্রত্যেকটি দেশের নিজস্ব ভাষা রয়েছে৷ তার গুরুত্বও রয়েছে৷ নিজ নিজ ভাষাকে ব্যবহার করে পৃথিবীর বহু দেশ উন্নয়নের শীর্ষে পৌঁছে গেছে৷ তাই প্রত্যেকেরই নিজ নিজ ভাষাকে সম্মান করা উচিত৷ মুখ্যমন্ত্রী বলেন, চিকিৎসা ক্ষেত্রেও ভাষার গুরুত্ব রয়েছে৷ চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের রোগীদের ভাষা বুঝতে হবে৷ রোগীরা যে ভাষায় কথা বলেন, তাঁদের সাথে সেই ভাষায় কথা বলতে হবে৷ প্রয়োজনে দোভাষীর সাহায্য নিয়ে রোগীর ভাষা বুঝতে হবে৷ তাঁদেরকে আশ্বস্ত করতে হবে৷


মুখ্যমন্ত্রীর দাবি, অটলবিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যানসার সেন্টারটি উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে অন্যতম ক্যানসার চিকিৎসার কেন্দ্র হিসাবে পরিচিত হতে পারে৷ নির্ধারিত সময়ের আগেই নির্মাণকাজ সম্পন্ন করার জন্য তিনি নির্মাণকাজের দায়িত্বপ্রাপ্তদের ধন্যবাদ জানান৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top