News Flash

  • Home
  • Uncategorized
  • নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার
Image

নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর,১৬ সেপ্ঢেম্বর৷৷ পিত্রা ছড়ায় প্রতিমা বিসর্জন দিতে গিয়ে পাওয়া গেলো নিখোঁজ ব্যক্তির মৃতদেহ৷ মৃত ব্যক্তির নাম অজিত ওরাও (৪০), পিতা ভাইয়ারাম ওরাও , ঝাড়খন্ড রাজ্যের ঘাগড়া থানার গুমঠ এলকার বাসিন্দা৷ কাজের সূত্রে গত তিনমাস ধরে উদয়পূরের পিত্রা এলাকার প্রিয়া ব্রিকস ইন্ড্রাস্ট্রিতে কাজ করে৷


গত শুক্রবার সন্ধায় আরোও তিন জন সহকর্মী পিত্রা বাজারে গিয়ে নিখোঁজ হয়ে যায় অজিত৷ ঘরে ফিরে যায় নি অজিত৷ সহকর্মীরা অজিত ওরাও স্ত্রী লীলাবতী দেবী কে কে জানাই অজিত বাজারে রয়েছে৷ রাত গিয়ে শনিবার ও ঘরে (ব্রিকস ইন্ড্রাস্ট্রি )না ফিরলে খোঁজাখোঁজ করে কোথাও পাওয়া যায় নি৷ রবিবার পিত্রা ফাঁড়ি থানায় নিখোঁজ খবর জানাই পরিবারের পক্ষ থেকে৷ রবিবার সন্ধায় পিত্রা ছড়ায় মৃত দেহ পাওয়া যায় খবর পেয়ে গিয়ে দেখে অজিত ওরাও দেহ ছড়ার জলে পাথরের ভোল্ড্রর দিয়ে চাপা দিয়ে রাখা হয়েছে৷ খবর পেয়ে ঘটনাস্থলে পিত্রা ফাঁড়ি পুলিস , আর কে পুর থানার পুলিস এবং কিল্লা থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছায়৷


স্ত্রী লীলাবতী এবং প্রিয়া ব্রিকস ফেক্টরি মালিক এর ছেলে জানায় ঝাড়খণ্ডের শ্রমীক তিন জন সপরিবারে নিখোঁজ রয়েছে ব্রিকস থেকে রবিবার সকাল থেকে৷ নিখোঁজ তিন জন রঞ্জিত লোহার , বীস্রাম মুন্ডা , এবং তেজূয়া ওরাও৷ এই তিনজনের সাথে অজিত ওরাও ঝগড়া হয়েছে৷ এদের তিনজনকে কাজের নিয়ে আসে অজিত ওরাও৷ ফেক্টরিতে এই তিনজন কাজ সঠিক ভাবে করে না৷ তাই অজিত ওরাও এদের ঝগড়া হয় এইকথা জানান ব্রিকস মালিক৷ তাছাড়া স্ত্রী লীলাবতী জানায় এই তিনজন মিলে শুক্রবার ব্রিকস থেকে বাজারে নিয়ে যায় অজিতকে৷ এরাই অজিত কে খুন করে বলে পুলিস কে জানায়৷ পুলিস অভিযোগ পেয়ে তদন্তে নামে৷ এইদিকে মৃত অজীতের দেহ ময়না তদন্তের জন্য গোমতি জেলা হাসপাতালের মর্গে পাঠায়৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top