News Flash

  • Home
  • Uncategorized
  • করিমগঞ্জের নিখোঁজ বালক ধর্মনগরে উদ্ধার
Image

করিমগঞ্জের নিখোঁজ বালক ধর্মনগরে উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্ঢেম্বর৷৷ অসমের করিমগঞ্জ জেলার পাথারকান্দি থানার অন্তর্গত কানাইবাজার স্টেশনে ত্রিপুরার আগরতলাগামী ট্রেনে উঠে পথভ্রান্ত হয়ে হারিয়ে গিয়েছিল বছর দশের সাহিন উদ্দিন নামের এক বালক৷ অবশ্য নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে কদমতলার স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে থানার হাতে সমঝে দেন৷ পরে ধর্মনগরের দেওয়ানপাশায় অবস্থিত চাইল্ডলাইন শিশুসুরক্ষা কমিটির হাতে তুলে দেয় কদমতলা থানার পুলিশ৷


ঘটনার বিবরণে প্রকাশ, নিত্যদিনের মতো ট্রেনে ভিক্ষা করতে কানাইবাজার স্টেশনে ট্রেন ওঠে আসিমগঞ্জের সোনাইরপাড় গ্রামের বাসিন্দা প্রয়াত আরিজ আলির ছেলে সাহিন উদ্দিন (১০)৷ আজ (সোমবার) পুলিশের কাছে সে নাকি বলেছে, গতকাল সে কানাইবাজার রেলস্টেশন থেকে শিলচর-আগরতলা একটি ট্রেনে ওঠে ভিক্ষা করার জন্য৷ ট্রেনটি অসম পেরিয়ে ত্রিপুরার প্রবেশদ্বার চোরাইবাড়ি রেলস্টেশনে পৌঁছলে সে ট্রেন থেকে নেমে পড়ে৷ তার পর একটি অটোরিকশায় চেপে কদমতলা বাজার এলাকায় চলে যায় সে৷ সেখানে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় মানুষ তাকে আটক করে জেরা করে তার মুখে সব শুনেন৷ রাত হয়ে যাওয়ায় জনৈক ব্যক্তি তাঁর বাড়িতে থাকার ব্যবস্থা করেন তার৷ পরের দিন আজ সকালে তাকে কদমতলা থানায় নিয়ে সমঝে দেন স্থানীয়রা৷

কদমতলা থানার পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে তার হারিয়ে যাওয়ার ঘটনা জানতে পারে৷ তবে ছেলেটি একেকবার একেক ঠিকানা ও নিজের নাম বদল করায় সন্দেহের সৃষ্টি হয় পুলিশের৷ পরে খবর দেওয়া হয় ধর্মনগরের চাইল্ড লাইনে৷ চাইল্ড লাইনের ফিল্ড লিডার বিপ্লব নাথের হাতে বালক সাহিন উদ্দিনকে তুলে দেওয়া হয়৷ বিপ্লববাবু জানান, কদমতলা থেকে তাকে প্রথমে ধর্মনগর চাইল্ড লাইনে নিয়ে আসা হয়েছে৷ তার পর সেখান থেকে তাকে রামনগর হোমে পাঠিয়ে দেওয়া হবে৷ পরবর্তীতে সাহিনকে শিলচর চাইল্ড লাইনে পাঠানোর ব্যবস্থা করা হবে, জানান চাইল্ড লাইনের ফিল্ড লিডার বিপ্লব নাথ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top