News Flash

  • Home
  • Uncategorized
  • জেএনইউ স্টুডেন্টস ইউনিয়ন নির্বাচনে চারটি আসনেই জয়ী বামেরা
Image

জেএনইউ স্টুডেন্টস ইউনিয়ন নির্বাচনে চারটি আসনেই জয়ী বামেরা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (হি. স.) : ফের লাল ঝড় জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে। জেএনইউ স্টুডেন্টস ইউনিয়ন (জেএনইউএসইউ) নির্বাচনে ৪টি পদে সভাপতি, সহ সভাপতি, সচিব ও যুগ্ম সচিব পদে জয়লাভ করেছে বাম ছাত্র ঐক্য। দিল্লি হাইকোর্ট মঙ্গলবারই জেএনইউ নির্বাচন কমিটিকে তার ফলাফল ঘোষণা করার অনুমতি দিয়েছে। এর আগে ফলাফল ঘোষণা স্থগিত করেছিল জেএনইউ নির্বাচন কমিটি।

হাইকোর্টের নির্দেশে মঙ্গলবার জেএনইউ স্টুডেন্টস ইউনিয়ন নির্বাচনের ফলাফল ঘোষণা করল জেএনইউ নির্বাচন কমিটি। এই নির্বাচনে এআইএসএ, এসএফআই, এআইএসএফ এবং ডিএসএফ সমন্বিত ইউনাইটেড ফ্রন্ট অফ লেফট-এর ছাত্রদলগুলি চারটি প্রধান প্যানেল পদে (রাষ্ট্রপতি, সহ সভাপতি, সচিব ও যুগ্মসচিব) জয়লাভ করেছে। এসএফআইয়ের আয়েশ ঘোষ এবিভিপি-র মনীশ জাঙ্গিদকে ১১২৮ ভোটে পরাজিত করে ছাত্র ইউনিয়নের সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন। মোট ২৩১৩ ভোট পেয়েছেন তিনি। সাকেত মুন সহ সভাপতি, সতীশ চন্দ্র সাধারণ সচিব এবং মহম্মদ দানিশ যুগ্ম সচিব পদে জয়লাভ করেছেন।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top