News Flash

  • Home
  • Uncategorized
  • মণিপুরে মাখান নাগা অধ্যুষিত গ্রাম জ্বালিয়ে দিয়েছে সশস্ত্ৰ দুৰ্বৃত্তের দল
Image

মণিপুরে মাখান নাগা অধ্যুষিত গ্রাম জ্বালিয়ে দিয়েছে সশস্ত্ৰ দুৰ্বৃত্তের দল

ইমফল, ১৭ সেপ্টেম্বর (হি.স.) : মণিপুরের সেনাপতি জেলায় আজ মঙ্গলবার ভোররাতে কতিপয় সশস্ত্ৰ মারাম নাগা দুৰ্বৃত্ত মাখান নাগা সম্প্ৰদায় অধ্যুষিত একটি গ্রামে অগ্নিসংযোগ করেছে। আগুনে গ্রামের বহু বসতঘর ভস্মীভূত হয়ে গেছে।

প্রাপ্ত খবরে প্রকাশ, রাজ্যের সেনাপতি জেলার মাও-মারাম মহকুমার অন্তর্গত মাখান খুমান গ্রামে এই ঘটনা আজ ভোররাতে সংঘটিত হয়েছে। মারাম খুলেন সাৰ্কল ইউনিয়নের কতিপয় সশস্ত্র সদস্য দল বেধে হাতে একে ৪৭ এবং এম ১৬-এর মতো আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল।

এদিকে আজকের ঘটনাকে অমানবিক এবং বৰ্বর আখ্যা দিয়েছে মাখান সম্প্ৰদায়ভুক্ত কয়েকটি সংগঠন ও প্রতিষ্ঠান। সংগঠনগুলির নেতা-কর্মীরা শীঘ্র দুৰ্বৃত্তের দলকে গ্রেফতার করার দাবিতে আজ ইমফল-ডিমাপুর (নাগাল্যান্ড) ২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে যানবাহন চলাচল স্তব্ধ করে দিয়েছেন। তাঁরা বলেঝেন, প্ৰশাসন যদি ২৪ ঘণ্টার মধ্যে দুৰ্বৃত্তদের ধরতে না পারে তা-হলে তাঁরা এই জাতীয় সড়ক অনিৰ্দিষ্টকালের জন্য বন্ধ করে দেবেন। এর জন্য সৃষ্ট যে-কোনও অপ্ৰীতিকর পরিস্থিতির জন্য সরকার দায়ী হবে, হুমকি দিয়েছেন মাখান সম্প্ৰদায়ের নেতারা।

সূত্রের খবর, বহু যুগ ধরে শান্তিপূৰ্ণ পরিবেশের মধ্য দিয়ে দুই প্ৰতিবেশী মাখান গ্রাম এবং মারাম খুলেন গ্রামের বাসিন্দারা জীবনযাপন করছিলেন। কিন্তু গত ২০১৪ সালে এক ভূমি বিবাদের জেরে প্রতিবেশী দুই গ্রামের সম্পর্কে তিক্ততার সৃষ্টি করেছিল। ওই সালে মারাম বাজারে সংগঠিত দুই গোষ্ঠীর সশস্ত্ৰ সংঘৰ্ষে দুজন আহত হয়েছিলেন। ওই ঘটনার জেরে ছয়টি বসতবাড়িও জ্বালিয়ে দেওয়া হয়েছিল। সেদিনের সংঘর্ষে মাখান গ্রামের দুৰ্বৃত্তরা বিবদমান জমিতে মারাম সম্প্ৰদায়ের মানুষজনের তৈরি নতুন ঘরে আক্ৰমণ করেছিল।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top