News Flash

  • Home
  • Uncategorized
  • ৩য় থেকে ৯ম শ্রেণীর সান্মাসিক পরীক্ষা শুরু ২১শে
Image

৩য় থেকে ৯ম শ্রেণীর সান্মাসিক পরীক্ষা শুরু ২১শে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্ঢেম্বর৷৷ তৃতীয় থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের সান্মাসিক পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২১ সেপ্ঢেম্বর৷ এবারই প্রথম রাজ্যের সমস্ত সরকারী, সরকারী অনুদান প্রাপ্ত, মাদ্রাসা, স্পোকেম সাথে এডিসি এলাকার সুকলগুলিতে কেন্দ্রীয় স্তরে প্রশ্ণপত্রে পরীক্ষা শুরু হচ্ছে৷
রবিবার শিক্ষামন্ত্রী রতন লাল নাথ জানান, ২১ সেপ্ঢেম্বর হবে ইংরেজী বিষয়ে পরীক্ষা৷ গণিত ২৪শে, বাংলা ২৫শে, বাংলা ও ককবরক ২৭শে, পরিবেশ বিজ্ঞান ৩০শে সেপ্ঢেম্বর তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর৷ ৩০ সেপ্ঢেম্বরই ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সমাজ বিজ্ঞান পরীক্ষা৷ ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের পরীক্ষা হবে ০৩ অক্টোবর৷


তাছাড়া, সুকল কর্তৃপক্ষকে বলা হয়েছে সংসৃকত ও হিন্দি বিষয়ে প্রশ্ণপত্র তৈরী করার জন্য যাতে করে সপ্তম ও অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা ২০ সেপ্ঢেম্বর বা ১লা অক্টোবর বা অন্যকোন দিনে পরীক্ষা দিতে পারে৷ কুকি, গারু, মগ, মণিপুরি, বিষ্ণুপ্রিয়া মণিপুরি, হিন্দী পরীক্ষার জন্য প্রশ্ণপত্র তৈরী করতে বলা হযেছে তৃতীয় থেকে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য যা হবে ২৫ সেপ্ঢেম্বর, ২৭ সেপ্ঢেম্বর বা অন্য কোনদিন৷

তাছাড়া, মাদ্রাসা সুকলগুলি আরবিক বা ইসলাম পরীক্ষার জন্য ২০ সেপ্ঢেম্বর বা ১লা অক্টোবর কিংবা করার কথা বলেছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ তাছাড়া, রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিম জেলার প্রায় চার হাজার একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীকে ছয় মাসের জন্য স্পোকেন ইংলেশি শেখানোর৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top