News Flash

  • Home
  • Uncategorized
  • ৭৫ লক্ষ টাকা মূল্যের ইয়াবা উদ্ধার মণিপুরে, আটক যুবতী-সহ দুই
Image

৭৫ লক্ষ টাকা মূল্যের ইয়াবা উদ্ধার মণিপুরে, আটক যুবতী-সহ দুই

ইমফল (মণিপুর), ১৫ সেপ্টেম্বর (হি.স.) : মণিপুরে ফের বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল সংখ্যার মাদকদ্রব্য। এবার প্রায় ৭৫ লক্ষ টাকা মূল্যের ৩০ হাজারটি নেশার ট্যাবলেট ইয়াবা বাজেয়াপ্ত করেছে রাজ্য পুলিশের এক দল। এর সঙ্গে গ্রেফতার করা হয়েছে এক যুবতী-সহ দুই মাদক পাচারকারীকে।


রবিবার ইমফলে রাজ্য পুলিশের জনসংযোগ দফতর সূত্রে জানানো হয়েছে, নির্ভরযোগ্য এক তথ্যের ভিত্তিতে গতকাল রাতে তেংনউপালের পুলিশ সুপার টি বিক্রমজিৎ সিংহের নেতৃত্বে সদর ডিএসপি এএল কামখোহাও (এমপিএস), তেংনউপাল থানার সাব-ইনস্পেক্টর আশেম বীরেন সিংহ-সহ পুলিশের এক দল ১০২ নম্বর জাতীয় সড়কে টহল দিচ্ছিল।

রাত প্রায় ৮.৩০ মিনিট নাগাদ মায়ানমার সীমান্তবর্তী মোরেগামী এমএন ০১ এস ৮৩৯৫ নম্বরের শেভ্রলেট অপট্রায় তালাশি চালিয়ে ৩০ হাজারটি নেশার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছেন তাঁরা। এগুলি তিনটি প্যাকেটে করে পাচার করা হচ্ছিল। ট্যাবলেটগুলির আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় ৭৫ লক্ষ টাকা বলে জানানো হয়েছে।


এর সঙ্গে সাতখোলাল মাতে (২৪) এবং হইনেইজউ গাংতে (২০ )-কে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে তেংনউপাল থানায় নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবসট্যান্সেস অ্যাক্ট, ১৯৮৫ (এনডিপিএস)-এর উপযুক্ত ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জনসংযোগ দফতর সূত্রে জানানো হয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top