News Flash

  • Home
  • Uncategorized
  • ন’মাসেই ২০৫০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন পাকিস্তানের : ফের হুঁশিয়ারি ভারতীয় বিদেশমন্ত্রকের
Image

ন’মাসেই ২০৫০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন পাকিস্তানের : ফের হুঁশিয়ারি ভারতীয় বিদেশমন্ত্রকের

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (হি. স.) : ইতিমধ্যেই চলতি বছরে নয় মাসের মধ্যে ২০৫০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান। ২০০৩ সালের যুদ্ধবিরতি চুক্তি মেনে বারংবার সীমান্তে শান্তি বজায় রাখতে বললেও তা মানেনি পাকিস্তান। এ নিয়ে পাকিস্তানকে ফের হুঁশিয়ারি দিল ভারত। বিদেশমন্ত্রকের তরফে রবিবার একটি বিবৃতিতে বলা হয়েছে, “আমরা পাকিস্তান সেনাবাহিনীকে ২০০৩ সালের যুদ্ধবিরতি মেনে চলতে এবং আন্তর্জাতিক সীমান্তে শান্তি বজায় রাখতে বারবার অনুরোধ করছি।”


ভারতীয় বিদেশমন্ত্রক থেকে প্রকাশিত এদিনের বিবৃতিতে বলা হয়েছে, “ভারতীয় সেনাবাহিনী সর্বাধিক সংযম বজায় রেখে সীমান্তে সন্ত্রাসী অনুপ্রবেশ এবং অপ্রত্যাশিত হামলার পাল্টা ও যথাযোগ্য জবাব দিয়ে চলেছে। আমরা পাকিস্তান সেনাবাহিনীকে ২০০৩ সালের যুদ্ধবিরতি মেনে চলতে এবং আন্তর্জাতিক সীমান্তে শান্তি বজায় রাখতে বারবার অনুরোধ করছি।

সীমান্ত সন্ত্রাসী অনুপ্রবেশ ও অসামরিক ভারতীয় নাগরিক ও সেনার পোস্ট টার্গেট করে পাকিস্তান কর্তৃক অপ্রত্যাশিত যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা আমাদের উদ্বেগ বাড়িয়ে তুলেছে। এই বছর, তারা ২০৫০ বারেরও বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, যাতে ২১ জন ভারতীয় মারা গিয়েছেন।”

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top