News Flash

  • Home
  • Uncategorized
  • স্বাস্থ্য পরিষেবায় ফি বৃদ্ধি,সমালোচনায় মুখর সিপিএম পাল্টা তোপ বিজেপি-র
Image

স্বাস্থ্য পরিষেবায় ফি বৃদ্ধি,সমালোচনায় মুখর সিপিএম পাল্টা তোপ বিজেপি-র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ সেপ্টেম্বর ৷৷ স্বাস্থ্য পরিষেবায় ফি বৃদ্ধি নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের বক্তব্যে বিরোধিতা করেছে সিপিএম৷ বাম জমানায় সরকারি হাসপাতালে কোনও কিছুই ফ্রি ছিল না, মুখ্যমন্ত্রীর এই বক্তব্য মিথ্যা বলে দাবি করেছে সিপিএম৷ বরং বাম জমানায় চিকিৎসা পরিষেবায় উন্নয়ন ও সম্প্রসারণ গোটা উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর মধ্যে ত্রিপুরা নজির স্থাপন করেছে বলে বিরোধী দল দাবি করেছে৷

সিপিএমের এই বক্তব্যকে খণ্ডন করে বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্যের দাবি, ত্রিপুরায় স্বাস্থ্য পরিষেবাকে ভগ্ণদশায় পরিণত করে সিপিএম এখন ত্রিপুরাবাসীকে বিভ্রান্ত করছে৷ ২৫ বছরের টানা শাসনে ত্রিপুরাকে স্বাস্থ্যক্ষেত্রে তলানিতে নিয়ে ঠেকালেও এখন সিপিএম শুধু বিরোধিতার নামে নগ্ণ রাজনীতি শুরু করেছে৷ নবেন্দুবাবু দাবি করেন, সিপিএমের এই কৌশল রাজ্যবাসী প্রত্যাখ্যান করবেন৷

সম্প্রতি ত্রিপুরায় চিকিৎসা পরিষেবায় ফি বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে তোলপাড় শুরু হয়েছে৷ বিরোধী দল সিপিএম-সহ অন্য বিরোধী রাজনৈতিক দলগুলো ত্রিপুরা সরকারের সমালোচনায় মাঠে নেমে পড়েছে৷ সিপিএমের ত্রিপুরা রাজ্য সম্পাদক মণ্ডলি এক বিবৃতি দিয়ে জানিয়েছে, রাজ্যের সরকারি হাসপাতালগুলোতে রোগীদের রেজিস্ট্রেশন ফি বসানো, সমস্ত চিকিৎসা পরিষেবায় ফি ব্যাপকভাবে বাড়িয়ে রাজ্যজুড়ে তীব্র গণবিক্ষোভের মুখে পড়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বিরোধী দলগুলোর প্রতি বিষোদগার করতে নেমেছেন৷ গত ১১ সেপ্টেম্বর তাঁর সাংবাদিক সম্মেলনে বক্তব্য স্ববিরোধিতায় পূর্ণ বলে দাবি করেছে সিপিএম৷

বিবৃতিতে আরও বলা হয়েছে, বর্ধিত ফি কার্যকর হয়নি বলে মুখ্যমন্ত্রী দাবি করলেও তাঁর পাশে বসে অতিরিক্ত মুখ্যসচিব কুমার অলক বলেছেন, সরকারি বিজ্ঞপ্তিতে পরিষেবা ফি বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকরের কথা বলা হয়েছে৷

সমালোচনাকে আরও এককদম বাড়িয়ে সিপিএমের দাবি, বাম জমানায় ত্রিপুরায় চিকিৎসা পরিষেবা উন্নয়ন ও সম্প্রসারণে যে কাজ হয়েছে তা শুধু উত্তর-পূর্বাঞ্চল নয়, দেশের বড় বড় রাজ্যগুলোতেও এমন নজির নেই৷ অথচ মুখ্যমন্ত্রী বলেছেন, বাম জমানায় স্বাস্থ্য ক্ষেত্রে কোনও উন্নয়ন হয়নি৷ সিপিএম বিবৃতিতে আরও বলেছে, পূর্বতন বামফ্রন্ট সরকার ৮৪ হাজার পরিবারকে গরিবের তালিকা থেকে বাদ দিয়েছিলেন বলে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য সম্পূর্ণ অসত্য৷ সিপিএম স্বাস্থ্য পরিষেবায় ফি বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য রাজ্য সরকারকে হুমকি দিয়েছে৷

সিপিএমের এই বিবৃতিকে ঘিরে আজ সাংবাদিক সম্মেলনে জবাব দিয়েছেন বিজেপি প্রদেশ মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য৷ তিনি বলেন, স্বাস্থ্য পরিষেবার হাল নিয়ে রাজ্যবাসীকে নতুন করে কিছুই বোঝানোর প্রয়োজন নেই৷ বামফ্রন্ট সরকার স্বাস্থ্যক্ষেত্রে নৈরাজ্য সৃষ্টি করে রেখেছিল, তা সকলেই অবগত৷ তিনি বলেন, মানুষ এখন সিপিএমের ছলচাতুরি বুঝে গেছেন৷ কারণ, বিরোধিতার নামে তাঁরা ত্রিপুরাবাসীকে শুধু বিভ্রান্তই করছেন৷ নবেন্দুবাবু কটাক্ষ করে বলেন, ত্রিপুরায় জমি হারিয়েও মানুষকে ভুল বোঝানোর স্বভাব যায়নি সিপিএম নেতৃবৃন্দের৷

তিনি বলেন, গরিবের তালিকা থেকে ৮৪ হাজার পরিবার বাদ পড়ার বিষয়টি কাগজেকলমে প্রমাণিত হয়েছে৷ তা নিয়ে সিপিএমের আওয়াজ ওঠানো সাজে না৷ তিনি দাবি করেন, ত্রিপুরা সরকার স্বাস্থ্যক্ষেত্রের খোলনলচে বদলানোর উদ্যোগ নিয়েছে৷ অধিকাংশ স্বাস্থ্য পরিষেবায় আগের তুলনায় ফি কমেছে ৷ অথচ নোংরা রাজনীতির স্বার্থে সিপিএমের নেতারা মানুষকে ভুল বোঝাচ্ছেন ৷ তিনি এর তীব্র প্রতিবাদ জানান৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top