News Flash

  • Home
  • Uncategorized
  • মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ কংগ্রেসের
Image

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ সেপ্ঢেম্বর৷৷ উপ-নির্বাচনের প্রাক্কালে ত্রিপুরায় নয়া স্বাস্থ্য প্রকল্প ঘোষণা করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছেন৷ শুধু তা-ই নয়, ১৮টি ক্লাবকে খেলার সামগ্রী বিলি করেছেন তিনি৷ শুক্রবার সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ এনেছেন প্রদেশ কংগ্রেস নেতা সুবল ভৌমিক৷ তাঁর দাবি, নির্বাচন কমিশনে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নালিশ জানানো হয়েছে৷ সাথে যোগ করেন, অতিরিক্ত মুখ্যসচিব কুমার অলক এবং স্বাস্থ্যসচিব দেবাশিস বসুর বিরুদ্ধেও নির্বাচন কমিশনে নালিশ জানানো হয়েছে৷


এদিন সুবল ভৌমিক বলেন, ত্রিপুরায় বাধারঘাট কেন্দ্রে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৩ সেপ্ঢেম্বর৷ স্বাভাবিকভাবেই সংশ্লিষ্ট জেলায় আদর্শ আচরণবিধি লাগু রয়েছে৷ তা-সত্ত্বেও রাজ্যের মুখ্যমন্ত্রী সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে নয়া স্বাস্থ্য প্রকল্পের ঘোষণা করেছেন৷ তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রী আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছেন৷ তিনি বাধারঘাট কেন্দ্রে ভোটারদের প্রভাবিত করার জন্যই ওই প্রকল্প ঘোষণা করেছেন, তোপ দাগেন সুবলবাবু৷


এদিকে, গত ৬ সেপ্ঢেম্বর মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ১৮টি ক্লাবকে খেলার সামগ্রী বিলি করেছেন৷ এ-ক্ষেত্রেও তিনি ভোটারদের প্রভাবিত করার জন্যই খেলার সামগ্রী বিলি করেছেন, অভিযোগ করেন সুবল ভৌমিক৷ তাঁর কথায়, এ-সমস্ত বিষয় উল্লেখ করে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ জানানো হয়েছে৷ সাথে তিনি যোগ করেন, অতিরিক্ত মুখ্যসচিব কুমার অলক এবং স্বাস্থ্যসচিব দেবাশিস বসুর বিরুদ্ধেও নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে৷


তিনি আশা প্রকাশ করে বলেন, নির্বাচন কমিশন ওই সমস্ত অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেবে৷ এছাড়া তিনি বিজেপি-র বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগও এনেছেন৷ তবে, সন্ত্রাসের বিরুদ্ধে কংগ্রেস রুখে দাঁড়াবে বলে তিনি জোরের সঙ্গে দাবি করেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top