News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেসের ডাকা কৈলাসহর বন্ধে বিক্ষিপ্ত হিংসা
Image

কংগ্রেসের ডাকা কৈলাসহর বন্ধে বিক্ষিপ্ত হিংসা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ সেপ্ঢেম্বর৷৷ বিক্ষিপ্ত হিংসার মধ্য দিয়ে কৈলাসহরে কংগ্রেসের ডাকা ২৪ ঘণ্টার বনধ পালিত হচ্ছে৷ অ্যাম্বুলেন্সে ভাঙচুর, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তাণ্ডব এবং চেয়ার টেবিল ভাঙচুর, অঙ্গনওয়াড়ি কর্মীদের সাথে দুর্ব্যবহার-সহ একাধিক ঘটনাকে ঘিরে কৈলাসহর কিছুটা উত্তপ্ত ছিল বৃহস্পতিবার৷ প্রায় দেড়শো কংগ্রেস কর্মীকে পিকেটিং করার সময় গ্রেফতার করেছে পুলিশ৷ প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন বিধায়ক বীরজিৎ সিনহা আজকের বনধ সর্বাত্মক সফল বলে দাবি করেছেন৷


প্রসঙ্গত, সাত দফা দাবির ভিত্তিতে ঊনকোটি জেলা কংগ্রেস আজ ২৪ ঘণ্টা কৈলাসহর বনধ-এর ডাক দিয়েছিল৷ সে মোতাবেক সকাল ছয়টা থেকে কৈলাসহরে বনধ পালিত হচ্ছে৷ এই বনধকে ঘিরে দোকানপাট, বাজারহাট, ব্যবসায়িক প্রতিষ্ঠান, সুকল কলেজ ও সরকারি অফিস কার্যত বন্ধ ছিল৷ এদিন রাস্তায় কোনও বেসরকারি গাড়ি যাতায়াত করেনি৷


কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন, এই বনধকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে৷ পুলিশ টিএসআর ছাড়াও কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীকেও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব দেওয়া হয়েছে৷ তবে, আজকের বনধকে ঘিরে কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে৷
ঊনকোটি জেলা পুলিশ সুপার লাকি চৌহান জানান, বনধ চলাকালীন বড় ধরনের ঘটনা না ঘটলেও বিক্ষিপ্ত ঘটনায় পরিস্থিতি কিছুটা উত্তপ্ত ছিল৷ তিনি জানান, এদিন কংগ্রেসের পিকেটাররা বনধ চলাকালীন স্বাস্থ্য দফতরের একটি গাড়ি ভাঙচুর করেছে৷ তাছাড়া কাচেরঘাট অঙ্গনওয়াড়ি সেন্টারে গিয়ে তাঁরা ব্যাপক তাণ্ডব চালিয়েছেন৷ তিনি বলেন, ওই অঙ্গনওয়াড়ি সেন্টারের চেয়ার-টেবিল ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন কংগ্রেস কর্মীরা৷ শুধু তা-ই নয়, অঙ্গনওয়াড়ি কর্মীদের সাথেও তাঁরা দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ উঠেছে৷


কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন, এদিন বনধ-এর সমর্থনে পিকেটিং করতে গিয়ে সকাল সাড়ে নয়টা নাগাদ গ্রেফতার হয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন বিধায়ক বীরজিৎ সিনহা৷ এর কিছুক্ষণ পর কৈলাসহর জেলা কংগ্রেস সভাপতি মহম্মদ বদরুজ্জমান গ্রেফতার হন৷ তাঁদের পুরাতন টাউন হল ও নেতাজি কর্নারে দুটি অস্থায়ী ক্যাম্পে নিয়ে রাখা হয়েছে৷ তিনি জানান, প্রায় দেড় শতাধিক পিকেটার্সকে এদিন গ্রেফতার করেছেন তাঁরা৷


এদিকে, সন্ধ্যার পরও কৈলাসহর মহকুমা শুনশান হয়ে রয়েছে৷ বনধকে ঘিরে পিকেটিং বা হইচই না থাকলেও মহকুমাবাসী কোনও ঝুঁকি নিতে চাইছেন না৷ তাই চারিদিক নিস্তব্ধ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top