News Flash

  • Home
  • Uncategorized
  • বাম জমানায় দখলে নেওয়া ওয়াকফ সম্পত্তি ফিরিয়ে দেবে জোট সরকার
Image

বাম জমানায় দখলে নেওয়া ওয়াকফ সম্পত্তি ফিরিয়ে দেবে জোট সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ সেপ্ঢেম্বর৷৷ বাম জমানায় সরকার দখলে নেওয়া ওয়াকফ সম্পত্তি ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল বিজেপি-আইপিএফটি জোট সরকার৷ সারা রাজ্যে ওয়াকফ বোর্ডের ২০২৪টি সম্পত্তি রয়েছে৷ তার মধ্যে ৭৭১টি সম্পত্তি পূর্বতন বামফ্রন্ট সরকার দখল নিয়েছিল৷ পূর্বতন বামফ্রন্ট সরকারের সম্পূর্ণ বেআইনী এই কাজের সংশোধনের লক্ষ্যে ওই সম্পত্তিগুলি পুণরায় ওয়াকফ বোর্ডের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার৷


সংখ্যালঘু কল্যান দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ বলেন, পূর্বতন বামফ্রন্ট সরকারের আমলে এমন কোন ক্ষেত্র বাদ যায়নি, যেখানে অনিয়ম হয়নি৷ তাঁর দাবি, সম্পূর্ণ বেআইনীভাবে পূর্বতন সরকার ওয়াকফ সম্পত্তি দখল নিয়েছিল৷ সরকারী অফিস সহ বিভিন্ন কাজে ব্যবহারের জন্য ওয়াকফ বোর্ডের ২০২৪টি সম্পত্তির মধ্যে ৭৭১টি সম্পত্তি বামফ্রন্ট সরকার দখল নিয়েছিল৷ তাঁর কথায়, আইন অনুযায়ী ওয়াকফ সম্পত্তি কোনভাবেই খাস করা যায় না৷ ওই সম্পত্তি সংখ্যালঘু অংশের জনগণের ব্যবহার ছাড়া অন্য কোন কাজে লাগানো যায় না৷ তা মুসলীম অধিকারের পরিপন্থী৷


তিনি জানান, ইন্দ্রনগরের মসজিদ, রামনগর, সোনামুড়া, দূর্গাপুরে মসজিদ, রামনগরে কবরস্থান এমন ৭৭১টি সম্পত্তি পূর্বতন বামফ্রন্ট সরকার দখল নিয়েছিল৷ তাঁর কথায়, দখল নেওয়া সম্পত্তিগুলি মূলত মসজিদ, ঈদগাহ এবং কবরস্থান৷ সংখ্যালঘু কল্যাণ দপ্তরের মন্ত্রী এদিন কটাক্ষ করে বলেন, মুসলীমদের জন্য শুধু ময়াকান্না করে গেছে বামফ্রন্ট সরকার৷ তাঁদের উন্নয়নে কোন কাজ করেনি৷


এদিকে, মাদ্রাসায় আধুনিক শিক্ষা পৌছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি-আইপিএফটি জোট সরকার৷ সংখ্যালঘু কল্যাণ দপ্তরের মন্ত্রী বলেন, সারা রাজ্যে ১২৯টি মাদ্রাসায় ৩৫৯ জন শিক্ষক এবং ৫৩৭২ ছাত্র রয়েছেন৷ তেমনি, ৫১টি সরকার অনুদানপ্রাপ্ত মাদ্রাসায় ১৩৯ জন শিক্ষক এবং ৪৭৫৫ ছাত্র রয়েছেন৷ তিনি জানান, মাদ্রাসায় ধর্মীয় পড়াশুনার পাশাপাশি এনসিইআরটি পাঠ্যক্রম চালু করা হবে৷ তাতে, তাঁরা আধুনিক শিক্ষারও সুযোগ নিতে পারবে৷ তিনি জানান, ওই মাদ্রাসাগুলিতে কম্পিউটার এবং অত্যাধুনিক ল্যাবরেটরি প্রদান করা হবে৷ সাথে যোগ করেন, এনসিইআরটি পাঠ্যপুস্তকও দেওয়া হবে তাঁদের৷


এদিন তিনি আরও জানান, সংখ্যালঘু অংশের ছেলেমেয়েরা অনেকেই মাদ্রাসার বদলে সাধারণ বিদ্যালয়ে পড়াশুনায় আগ্রহী৷ এক সমীক্ষার তথ্য তুলে ধরেন মন্ত্রী বলেন, রাজ্যে মাদ্রাসায় নবম ও দশম শ্রেণীতে ছাত্র রয়েছেন ৩২৬ জন৷ অথচ, সাধারণ বিদ্যালয়ে নবম ও দশম শ্রেণীতে সংখ্যালঘু অংশের ছাত্র সংখ্যা ১১,৪২৫ জন৷ একইভাবে, মাদ্রাসায় একাদশ ও দ্বাদশ শ্রেণীতে রয়েছে ৫৭ জন ছাত্র৷ সেই তুলনায় সাধারণ বিদ্যালয়ে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে সংখ্যালঘু অংশের ছাত্র সংখ্যা ৩৭৩৫ জন৷ এদিন তিনি আরো জানান, মাদ্রাসায় স্নাতকোত্তর শিক্ষকরা ২৭,২৫৫ টাকা, স্নাতক শিক্ষকরা ২১,১৫৩ টাকা এবং অস্নাতক শিক্ষকরা ১৭,০৩৮ টাকা প্রতি মাসে পাচ্ছেন৷ সূত্রের খবর, মাদ্রাসার শিক্ষকদের রাজ্যের অন্যত্র ডেপুটেশনে পাঠানোর পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top